এখন পর্যন্ত এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন: শান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২৬, ১৫:৫৯আপডেট : ২০ মে ২০২৬, ১৫:৫৯

পাকিস্তানের বিপক্ষে টানা চারটি টেস্ট জিতেছে বাংলাদেশ। ২০২৪ সালে তাদের ঘরের মাঠে দুটি, এবার নিজেদের ঘরের মাঠে বাকি দুটি- যাকে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এখন পর্যন্ত সবচেয়ে বড় অর্জন বলে মন্তব্য করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

মিরপুরে ১০৪ রানের জয়ের পর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টেও ৭৮ রানের জয় তুলে নেয় বাংলাদেশ। পঞ্চম দিনে এই জয়ের মাধ্যমে নতুন ইতিহাস গড়ে টাইগাররা। প্রথমবারের মতো টানা চারটি টেস্ট সিরিজ জয়ের কৃতিত্ব দেখিয়েছে। 

ঐতিহাসিক এই জয়ের পর শান্ত বলেছেন, ‘এখন পর্যন্ত এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন।’

তবে ভবিষ্যতে বাংলাদেশ আরও বড় সাফল্য অর্জন করতে পারবে বলেও বিশ্বাস অধিনায়কের, ‘আমি বিশ্বাস করি, ভবিষ্যতে বাংলাদেশ আরও অনেক টেস্ট ম্যাচ খেলবে এবং আশা করি আরও বড় অর্জন আসবে। সব মিলিয়ে এই চারটি ম্যাচ আমাদের জন্য খুবই বিশেষ ছিল এবং আমরা দারুণ ক্রিকেট খেলেছি। তবে আমি সবসময়ই বলি, আমাদের ধীরে ধীরে এই টেস্ট দলকে গড়ে তুলতে হবে।’

দীর্ঘ পরিসরের ক্রিকেটে ধারাবাহিক শক্তিশালী দল হয়ে উঠতে এখনও বেশ কিছু ক্ষেত্রে উন্নতির প্রয়োজন রয়েছে বলেও মনে করেন বাংলাদেশ অধিনায়ক।
 তার মতে, ‘এখনও অনেক জায়গায় আমাদের উন্নতি করতে হবে এবং সেগুলো ঠিকভাবে সমাধান করতে হবে। যখন আমরা ঘরের মাঠে ও বিদেশে নিয়মিত ভালো খেলতে পারবো, তখনই আমি বলবো এই দল আগের চেয়ে সত্যিকারের আরও ভালো হয়েছে।’

শুরুর ঘণ্টাতে রিজওয়ান তার ব্যাটিংয়ে রোমাঞ্চ ছড়াচ্ছিলেন। তার লড়াই দেখে দুশ্চিন্তাতে পড়েছিল বাংলাদেশ। শান্তর ভাষায়, ‘ওই এক ঘণ্টার আবেগ ব্যাখ্যা করা মুশকিল। সত্যি বলতে, ওরা ভালো ব্যাটিং করছিল। আমরা একটু চাপেও ছিলাম। তবে একটা ব্যাপার বলবো যে, আগের টেস্ট ম্যাচগুলো থেকে আস্তে আস্তে এখন ওই আবেগ নিয়ন্ত্রণ করা, প্যানিক না করা, এসব আরও ভালো হয়েছে। যদিও ওখানে আরও উন্নতির জায়গা আছে, বড় দলগুলি এখানে আরও ধীরস্থির থাকে। তবে আগের চেয়ে আরও উন্নতি হওয়ায় অধিনায়ক হিসেবে আমি খুশি।’

 

/এফআইআর/
সম্পর্কিত
এক ইনিংসে একাধিক রেকর্ড ভাঙলেন হৃদয়
এশিয়ান গেমসে পূর্ণশক্তির দল ঘোষণা বাংলাদেশের
ইতিহাস গড়ার জন্য অভিনন্দন হৃদয়: তামিম
সর্বশেষ খবর
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাজনীতির মাঠ কি আবারও উত্তপ্ত হচ্ছে
রাজনীতির মাঠ কি আবারও উত্তপ্ত হচ্ছে
শাহজালালে উড়োজাহাজের সিটের নিচে মিললো ৯ কেজিরও বেশি স্বর্ণ
শাহজালালে উড়োজাহাজের সিটের নিচে মিললো ৯ কেজিরও বেশি স্বর্ণ
দুর্নীতির অভিযোগে পাল্টা হুঁশিয়ারি আসিফের
দুর্নীতির অভিযোগে পাল্টা হুঁশিয়ারি আসিফের
সর্বাধিক পঠিত
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা