পাকিস্তানকে ধবলধোলাই করে তামিমের কাছে কী চাইলেন শান্তরা?

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ মে ২০২৬, ১৯:৪৭আপডেট : ২১ মে ২০২৬, ১৯:৪৭

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর ক্রিকেটারদের বড় অঙ্কের আর্থিক বোনাস দিতে চেয়েছিল বিসিবি। তবে নাজমুল হোসেন শান্ত-মুমিনুল হকরা অন্য কিছু চেয়েছেন। বিসিবি সভাপতি তামিম ইকবালের কাছে বোনাসের টাকার বদলে তারা হোম অব ক্রিকেটে একটি আধুনিক সুইমিংপুল এবং বিশ্বমানের সুযোগ-সুবিধা সম্বলিত নতুন জিমনেসিয়াম তৈরির অনুরোধ করেছেন।

মিরপুরে বিসিবির অন্তর্বর্তী সভাপতি তামিম ইকবাল বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন, ‘আমরা তৈরি ছিলাম, যদি বোনাস দেওয়া লাগতো, অবশ্যই দিতাম। কারণ, তাদের এটা প্রাপ্য। কিন্তু সবার উচিত তাদের এই উদ্যোগের (বোনাস না নেওয়া) প্রশংসা করা। তারা শুধু নিজেদের কথা চিন্তা করেনি। এই সুবিধা (সুইমিং পুল) তাদের ছোট ভাইয়েরা, অনূর্ধ্ব–১৯ বা হাই পারফরম্যান্সে যারা আছে, তারাও ব্যবহার করবে।’

ক্রিকেটাররা নিজেদের কথা না ভেবে ক্রিকেট ও ক্রিকেটারদের ভবিষ্যতের কথা চিন্তা করেছেন ভেবেই মুগ্ধ তামিম, ‘ওরা শুধু নিজেদের কথা ভাবেনি। এই সুবিধা ওদের ছোট ভাইদেরও কাজে লাগবে। বলেছি পৃথিবীর সবচেয়ে সেরা ইকুইপমেন্ট দিয়ে আমরা জিম করে দিবো আর সামনে সুইমিংপুল করে দিবো, সাথে আইস বাথ-হট বাথের লেটেস্ট টেকনোলজি। বারবার আইস এনে আইস বাথ করতে হবে এমন লাগবে না। যা যা লাগবে করা হবে।’

তামিমের বিশ্বাস, বিসিবির নির্বাচিত পরিচালনা পর্ষদ সম্পন্ন করবে এই জিম ও সুইমিংপুলের কাজ, ‘ইতোমধ্যে প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আমি খেলোয়াড়দের ধন্যবাদ জানাতে চাই। যতো টাকা বোর্ড দিতো, তাতে হয়তো লাইফ চেঞ্জিং কিছু হতো না। তবে তারা যেটা চেয়েছে, এই সুবিধার কারণে অনেকের অনেক উন্নতি হতে পারে। এই চিন্তাকে অ্যাপ্রিশিয়েট করি। প্রক্রিয়া শুরু করে দিবো। নির্বাচন জিতে যারাই আসে আমি বা যে কেউ- যেন তাড়াতাড়ি এটা সম্পন্ন করে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
এক ইনিংসে একাধিক রেকর্ড ভাঙলেন হৃদয়
এশিয়ান গেমসে পূর্ণশক্তির দল ঘোষণা বাংলাদেশের
ইতিহাস গড়ার জন্য অভিনন্দন হৃদয়: তামিম
সর্বশেষ খবর
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাজনীতির মাঠ কি আবারও উত্তপ্ত হচ্ছে
রাজনীতির মাঠ কি আবারও উত্তপ্ত হচ্ছে
শাহজালালে উড়োজাহাজের সিটের নিচে মিললো ৯ কেজিরও বেশি স্বর্ণ
শাহজালালে উড়োজাহাজের সিটের নিচে মিললো ৯ কেজিরও বেশি স্বর্ণ
দুর্নীতির অভিযোগে পাল্টা হুঁশিয়ারি আসিফের
দুর্নীতির অভিযোগে পাল্টা হুঁশিয়ারি আসিফের
সর্বাধিক পঠিত
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা