কোহলির সঙ্গে তর্ক: ট্রাভিস হেড দম্পতির ওপর অনলাইন আক্রমণ

স্পোর্টস ডেস্ক
২৫ মে ২০২৬, ১৩:৪৯আপডেট : ২৫ মে ২০২৬, ১৩:৪৯

ক্রিকেটের ২২ গজে ক্ষণিকের উত্তেজনা নতুন কিছু নয়। মাঠের সেই উত্তাপ কখনও কখনও ছড়িয়ে পড়ে মাঠের বাইরে। কখনও কখনও সামাজিক যোগাযোগমাধ্যমেও। সম্প্রতি আইপিএলে ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলির সঙ্গে তর্কযুদ্ধের পর অনলাইনে আক্রমণের শিকার হয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার ট্রাভিস হেড ও তার স্ত্রী জেসিকা হেড। 

ঘটনাটা ঘটেছে গত শুক্রবার। হেড সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন। আর কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। ম্যাচ চলাকালে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা ঘটে। যার রেশ ছিল ম্যাচের শেষ দিকেও। দুই দলের খেলোয়াড়েরা করমর্দনের জন্য সারিবদ্ধ হলে হেডের বাড়িয়ে দেওয়া হাত উপেক্ষা করে যান কোহলি। যদিও অন্য খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করেন তিনি।

এরপর থেকেই হেড ও জেসিকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপত্তিকর মন্তব্যের বন্যা বয়ে যায়। ধারণা করা হচ্ছে, এসব মন্তব্য এসেছে ভারতের সাবেক অধিনায়কের কিছু সমর্থকের কাছ থেকে।

জেসিকা অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্য অ্যাডভার্টাইজারকে জানান, তার বন্ধু ও পরিবারের সদস্যরা ঘৃণামূলক বার্তা পেয়েছেন। তিনি বলেছেন, ‘ঘুম থেকে উঠে দেখি সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আক্রমণ চলছে... আমরা ঠিক আছি, কিন্তু তারা আমার বন্ধু ও পরিবারকে লক্ষ্যবস্তু বানাচ্ছে।’

তিনি আরও জানান, ‘আবেগ খেলার অংশ। তবে এটাও মনে রাখা জরুরি মাঠের খেলার আড়ালে যারা রয়েছেন, তারা রক্ত মাংসে গড়া মানুষ ও তাদের পরিবার রয়েছে। আশা করি, এই ঘটনা মানুষকে আরও সহানুভূতিশীল হতে এবং একে অন্যকে সমর্থন করতে উৎসাহিত করবে।’

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে আহমেদাবাদে স্বাগতিক ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া শিরোপা জেতার পরও একই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল বলে উল্লেখ করেছেন জেসিকা, ‘এটা যেন বিশ্বকাপের পর হওয়া সেই হিংসাত্মক আচরণের পুনরাবৃত্তি।’

/এফআইআর/
সম্পর্কিত
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
নারী ক্রিকেটে সর্বোচ্চ রান এখন স্মৃতি মান্ধানার
ভারতের মাটিতে আফগানিস্তানের ‘হোম’ সিরিজ, কেন এমন আয়োজন?
সর্বশেষ খবর
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ