আইপিএল ফাইনাল আজ: কার পকেটে যাচ্ছে কত কোটি 

স্পোর্টস ডেস্ক 
৩১ মে ২০২৬, ১৮:১৬আপডেট : ৩১ মে ২০২৬, ১৮:১৬

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে ট্রফির লড়াইয়ে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) এবং গুজরাট টাইটান্স (জিটি)। শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে শুধু ট্রফিই নয়, জয়ী দলের জন্য অপেক্ষা করছে বিপুল অঙ্কের প্রাইজমানি।

২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে যেখানে চ্যাম্পিয়ন দলের পুরস্কার ছিল মাত্র ৪ কোটি ৮০ লাখ রুপি, সেখানে ২০২৬ মৌসুমে এসে মোট প্রাইজমানির পরিমাণ দাঁড়িয়েছে ৪৬ কোটি ৫০ লাখ রুপিরও বেশি। বিসিসিআই সূত্রে জানা গেছে, আজকের মেগা ফাইনালে যে দল শেষ হাসি হাসবে, তারা ট্রফির পাশাপাশি পাবে বিশাল অঙ্কের অর্থ পুরস্কার। তবে রানার্সআপ বা প্লে-অফে বিদায় নেওয়া দলগুলোর জন্যও থাকছে কোটি কোটি রুপি। 

কার পকেটে কত কোটি 

আইপিএলের এবারের আসরের প্রাইজমানির বণ্টন নিচে দেওয়া হলো— 

চ্যাম্পিয়ন দল: ২০ কোটি রুপি; 

রানার্সআপ দল: ১৩ কোটি রুপি; 

তৃতীয় স্থান (কোয়ালিফায়ার-২ এ বিদায় নেওয়া দল): ৭ কোটি রুপি ও 

চতুর্থ স্থান (এলিমিনেটরে বিদায় নেওয়া দল): ৬.৫ কোটি রুপি।

তবে টুর্নামেন্টে পঞ্চম থেকে দশম স্থানে থাকা দলগুলো বিসিসিআই থেকে সরাসরি কোনও প্রাইজমানি না পেলেও সম্প্রচার স্বত্ব, স্পন্সরশিপ এবং টিকিট বিক্রি থেকে তাদের আয়ের বড় একটি অংশ বুঝে পাবে।

ব্যক্তিগত পুরস্কারের লড়াই: নজর সূর্যবংশী ও রাবাদার দিকে

দলীয় সাফল্যের পাশাপাশি টুর্নামেন্টের ব্যক্তিগত সেরা পারফর্মারদের জন্যও থাকছে আকর্ষণীয় আর্থিক স্বীকৃতি। 

অরেঞ্জ ক্যাপ (সর্বোচ্চ রানসংগ্রাহক): ১০ লাখ রুপি। এই মুহূর্তে ৭৭৬ রান নিয়ে অরেঞ্জ ক্যাপ নিজের দখলে রেখেছেন রাজস্থান রয়্যালসের তরুণ তুর্কি বৈভব সূর্যবংশী। 

পার্পল ক্যাপ (সর্বোচ্চ উইকেটশিকারী): ১০ লাখ রুপি। বর্তমানে ২৮ উইকেট নিয়ে বেগুনি টুপির মালিক গুজরাট টাইটান্সের গতিদানব কাগিসো রাবাদা। আজকের ফাইনালে তার উইকেট সংখ্যা এবং দলের ঝুলিতে ট্রফি আরও বাড়িয়ে নেওয়ার বড় সুযোগ থাকছে। 

টুর্নামেন্টের সেরা ও উদীয়মান তারকার পুরস্কার 

পুরো মৌসুমে অলরাউন্ড পারফরম্যান্স করে চমকে দেওয়া ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ বা টুর্নামেনন্টের সেরা ক্রিকেটার পাবেন ১০ লাখ রুপি। অপরদিকে তরুণ প্রতিভাদের অনুপ্রাণিত করতে ‘ইমার্জিং প্লেয়ার অব দ্য সিজন’ বা উদীয়মান সেরা ক্রিকেটারের জন্য সবচেয়ে বড় ব্যক্তিগত পুরস্কার হিসেবে রাখা হয়েছে ২০ লাখ রুপি।

আহমেদাবাদের লাখো দর্শকের উপস্থিতিতে আজ কার ঘরে যাচ্ছে কোটি টাকার এই ট্রফি, তা দেখতে উন্মুখ হয়ে আছে ক্রিকেট বিশ্ব। 

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
নারী ক্রিকেটে সর্বোচ্চ রান এখন স্মৃতি মান্ধানার
ভারতের মাটিতে আফগানিস্তানের ‘হোম’ সিরিজ, কেন এমন আয়োজন?
ইমরান খানের সঙ্গে আচরণকে ‘বর্বরতা’ বললেন তার বাংলাদেশের বন্ধু
সর্বশেষ খবর
তাড়াহুড়ো নয়, আজ একটু ধীরে চলার দিন
তাড়াহুড়ো নয়, আজ একটু ধীরে চলার দিন
সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিস ভবন সৌরবিদ্যুতে চলে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিস ভবন সৌরবিদ্যুতে চলে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেবো, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ ইসলাম
খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেবো, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?