জিম্বাবুয়ে সিরিজের ওয়ানডে দলে ফিরলেন লিটন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২৬, ২১:৩৬আপডেট : ২৫ জুন ২০২৬, ২১:৩৬

আসন্ন জিম্বাবুয়ে সফরের ওয়ানডে সিরিজের দলে ফিরেছেন লিটন দাস। চোটের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দল থেকে বাদ পড়েন এই ডানহাতি ব্যাটার।

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয়ী হওয়া দলের স্কোয়াড প্রায় অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ। টেস্ট দলে নাঈম হাসানকে সুযোগ দিতে বাদ পড়া ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জিম্বাবুয়ে সফরে দলকে নেতৃত্ব দেবেন।

অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে মিরাজের কনকাশনের কারণে সুযোগ পাওয়া মেহেদী হাসান ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে ৬, ৯ ও ১১ জুলাই। সব ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাবে।

বাংলাদেশ ওয়ানডে দল:

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), তাওহীদ হৃদয়, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, নূরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

/এফআইআর/ইউএস/
সম্পর্কিত
এক ইনিংসে একাধিক রেকর্ড ভাঙলেন হৃদয়
এশিয়ান গেমসে পূর্ণশক্তির দল ঘোষণা বাংলাদেশের
ইতিহাস গড়ার জন্য অভিনন্দন হৃদয়: তামিম
সর্বশেষ খবর
সংসদীয় কমিটির সভাপতিত্ব নিয়ে সংসদে উত্তাপ
সংসদীয় কমিটির সভাপতিত্ব নিয়ে সংসদে উত্তাপ
‘চাঁদেও নোয়াখালীর লোক আছে’, সংসদে ডেপুটি স্পিকারের রসিকতা
‘চাঁদেও নোয়াখালীর লোক আছে’, সংসদে ডেপুটি স্পিকারের রসিকতা
গুমের ঘটনায় ক্ষতিপূরণ, থাকছে পরিবারের নিরাপত্তার বিধান
গুমের ঘটনায় ক্ষতিপূরণ, থাকছে পরিবারের নিরাপত্তার বিধান
‘অরা ফার্মিং’: ভিডিও গেম অনুপ্রাণিত যে নতুন ক্রেজে মেতেছে লাতিন আমেরিকা
‘অরা ফার্মিং’: ভিডিও গেম অনুপ্রাণিত যে নতুন ক্রেজে মেতেছে লাতিন আমেরিকা
সর্বাধিক পঠিত
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা