অস্ট্রেলিয়া সিরিজ সামনে, ফিটনেস রিপোর্টের অপেক্ষায় বিসিবি

বাংলা ট্রিবিউন ডেস্ক  
২৪ জুলাই ২০২৬, ০৯:৫৫আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০৯:৫৫

২০০৩ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা।

আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে জাতীয় দলের দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ছোট আকারে প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জিম্বাবুয়েতে দীর্ঘ সফর শেষে বুধবার (২২ জুলাই) দেশে ফিরেছে বাংলাদেশ দল। এবারের জিম্বাবুয়ে সফরে তিনটি ফরম্যাটেই সিরিজ খেলেছে টাইগাররা। একমাত্র টেস্ট এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারে সফরকারীরা। তবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে ভালোভাবে সফর শেষ করে বাংলাদেশ।

এরমধ্যে প্যাট কামিন্সের নেতৃত্বে পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। নিজেদের মাটিতে খেলা সত্ত্বেও বাংলাদেশকে সমীহ করছে অসিরা।

এখনও অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা করেনি বাংলাদেশ। কয়েকজন খেলোয়াড়ের ফিটনেস ও শারীরিক অবস্থার সর্বশেষ তথ্যের অপেক্ষায় আছেন নির্বাচকরা।

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার জন্য অনাপত্তি পত্র (এনওসি) পেয়েও সেখানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের প্রধান পেসার তাসকিন আহমেদ। এলপিএলে অংশ না নিয়ে অস্ট্রেলিয়া সফরকে সামনে রেখে প্রস্তুতির জন্য বাংলাদেশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

অস্ট্রেলিয়া সফরে পাওয়া যাবে না এবাদত হোসেনকে। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে অস্ট্রেলিয়া সফরে যাবেন না তিনি।

দল চূড়ান্ত করার আগে লিটন দাস ও নাহিদ রানার ফিটনেস রিপোর্টের জন্যও অপেক্ষা করছে বিসিবি। জুন মাস থেকে পায়ের পেশির (কাফ) ইনজুরিতে ভুগছেন লিটন। অন্যদিকে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে সাইড স্ট্রেইনের ইনজুরিতে পড়েন রানা। বুধবার রানার স্ক্যান করা হয়েছে।

এরইমধ্যে শন টেইটের বিকল্প খুঁজতে থাকা বিসিবি জাতীয় দলের অর্ন্তবর্তীকালীন পেস বোলিং কোচ হিসেবে তালহা জুবায়েরকে বহাল রেখেছে। জিম্বাবুয়ে সফরে পেস বোলিং ইউনিটের দায়িত্বে ছিলেন তালহা।

১৩ আগস্ট ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। ২২ আগস্ট ম্যাকাইতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে দু’দল।

সূত্র:বাসস

/এনআই/
সম্পর্কিত
বাংলাদেশের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় নেপাল
ইতিহাস গড়া জয়ে অবদান রেখে আইসিসির মাসসেরার লড়াইয়ে হাসান 
বিশ্বকাপে খেলবেন রোহিত? নিজেই দিলেন বড় ইঙ্গিত
সর্বশেষ খবর
জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে বললেন হাইওয়ে পুলিশ প্রধান
জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে বললেন হাইওয়ে পুলিশ প্রধান
‘ভারত শেখ হাসিনাকে রাজনৈতিক অপতৎপরতার সুযোগ দেওয়ায় আমরা ব্যথিত’
সংসদে জামায়াত আমির‘ভারত শেখ হাসিনাকে রাজনৈতিক অপতৎপরতার সুযোগ দেওয়ায় আমরা ব্যথিত’
১৬ দিনে সাড়ে ১৮ কোটি টাকা চাঁদা দাবি, ৬২৭টি অভিযোগ
১৬ দিনে সাড়ে ১৮ কোটি টাকা চাঁদা দাবি, ৬২৭টি অভিযোগ
৪ মাসের প্রস্তুতি, ২০০ ভরি স্বর্ণ লুট: বছরে বড় দুটি ঘটনা ঘটায় তারা
৪ মাসের প্রস্তুতি, ২০০ ভরি স্বর্ণ লুট: বছরে বড় দুটি ঘটনা ঘটায় তারা
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে