অস্ট্রেলিয়া থেকে ফিরেছেন নাহিদ রানা, চোটের সবশেষ অবস্থা কী?

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ আগস্ট ২০২৬, ১৪:৩৬আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ১৪:৩৬

চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট স্কোয়াডে নেই নাহিদ রানা।  তবে চিকিৎসা নিতে ক’দিন আগে অস্ট্রেলিয়াতেই গিয়েছিলেন এই পেসার। চিকিৎসা শেষে গতকাল রাতে দেশে ফিরেছেন তিনি। জানা গেছে, আগের থেকে ভালো অবস্থায় আছেন এই পেসার। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ খেলতে ইতোমধ্যে দেশটিতে পৌঁছে গেছে বাংলাদেশ দল। তবে চোটের কারণে স্কোয়াডে জায়গা হয়নি নাহিদ রানা ও শরিফুল ইসলামদের। 

অনিশ্চয়তা থাকলেও শেষ মুহূর্তে দলে জায়গা পেয়েছেন চোট থেকে সেরে ওঠা অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার লিটন দাস। প্রথম টেস্টের আগে ফিটনেস টেস্টে ভালো করলে একাদশে থাকতে পারেন তিনি। না হলে দ্বিতীয় টেস্টে তাকে দলে নেওয়ার চিন্তা টিম ম্যানেজমেন্টের। 

এদিকে, রানার ইনজুরি থেকে ফিরতে বেশ কিছু দিন সময় লাগতে পারে বলে জানা গেছে। দেশেই পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে নেওয়ার কথা ছিল। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় পাঠায় বিসিবি।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
প্রথম অনুশীলনেই স্বস্তির বার্তা দিলেন তাইজুল ইসলাম
লিটনকে যে পরামর্শ দিলেন সালাহউদ্দিন 
অবসরের পর বিসিসিআই থেকে মাসে কত টাকা পাবেন রাহানে?
সর্বশেষ খবর
রাজধানীতে আরও ৪১৯ জন গ্রেফতার, শীর্ষে মিরপুর
রাজধানীতে আরও ৪১৯ জন গ্রেফতার, শীর্ষে মিরপুর
ইনফান্তিনোকে আর চায় না ওয়েলস
ইনফান্তিনোকে আর চায় না ওয়েলস
বুয়েট ছাত্র সানি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৪২ বার পেছালো 
বুয়েট ছাত্র সানি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৪২ বার পেছালো 
‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ’ ফুটবল প্রতিযোগিতা শুরু সেপ্টেম্বরে
‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ’ ফুটবল প্রতিযোগিতা শুরু সেপ্টেম্বরে
সর্বাধিক পঠিত
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
বাংলাদেশে ‘কালো তালিকাভুক্ত’ হচ্ছে এলপিপি?
বাংলাদেশে ‘কালো তালিকাভুক্ত’ হচ্ছে এলপিপি?