অস্ট্রেলিয়ায় মিরাজের সেঞ্চুরি, বাকিরা কেমন করেছেন?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০২৬, ১৫:০৯আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ১৫:৪৯

ওয়ানডে অধিনাকত্ব হারিয়েছেন মেহেদী হাসান মিরাজ। এখন পারফরম্যান্স ছাড়া তার সামনে বিকল্প কিছু নেই। এমন চাপের মুখে অস্ট্রেলিয়াতে জ্বলে উঠলেন মিরাজ।

সেখানে মূল সিরিজে মাঠ নামার আগে প্রস্তুতি ম্যাচেই মিরাজ সেঞ্চুরি পেলেও বাংলাদেশের অন্য ব্যাটারদের ত্রাহি অবস্থা। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের পেসারদের সামনেই মুখ থুবড়ে পড়েছে সফরকারীরা।

তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান কিংবা সৌম্য সরকাররা ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তবে ব্যতিক্রম ছিলেন কেবল মিরাজ। সাত নম্বরে নেমে অনেকটা একা হাতে দলের ইনিংস টেনে নিয়েছেন। তার দারুণ সেঞ্চুরির পরও ২৬৩ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।

অমিত, সৌম্য, তাইজুল, খালেদরা সঙ্গ দিলেও দলের রানের চাকা সচল রাখার কাজটা করে গেছেন মিরাজ। ১০২ বলে ১০ চার ও ৪ ছক্কায় তিন অঙ্কের ঘরে পৌঁছে যান তিনি। ১০৯ রানে অপরাজিত থাকেন সদ্য সাবেক ওয়ানডে অধিনায়ক। টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই চাপের মুখে পড়ে বাংলাদেশ। দলীয় ৭ রানেই বিদায় নেন তামিম (০)।

টিকে গেলেও বড় ইনিংস খেলতে পারেননি সাদমান। ৩১ রান করে কোরি রোচিচিওলির শিকার হন এই ওপেনার। মুমিনুল ফেরেন ১৬ রান করে। ০ রানে মুশফিক ফিরলে ৬১ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। শান্ত একপ্রান্ত আগলে রাখলেও দলের বিপদ সামাল দিতে ব্যর্থ হন। ৩৭ রানে কাটা পড়ে অধিনায়কের ইনিংস।

বিপদের মুখে সপ্তম উইকেটে সৌম্যকে (১৬) নিয়ে ৪৮ রান যোগ করেন মিরাজ। তাইজুলের (১০) সঙ্গে তার জুটিতে আসে ৩০ রান। শেষ উইকেটে খালেদ আহমেদকে নিয়ে বেশ দৃঢ়তা দেখান মিরাজ। খালেদ আহমেদ ১৫ রান করে জারসিস ওয়াদিয়ার বলে আউট হলে ছিন্ন হয় ৬৯ রানের জুটি।

/টিএ/এফআর/
সম্পর্কিত
আফগানিস্তান প্রিমিয়ার লিগে নাম লেখালেন তাসকিন
ক্রিকেট মাঠে পিচও কি বদলানো যায়? জানুন ড্রপ-ইন পিচের রহস্য
চোটের কাছে হার মানলেন মার্ক উড
সর্বশেষ খবর
বাসের পর বাড়লো লঞ্চের ভাড়া
বাসের পর বাড়লো লঞ্চের ভাড়া
‘গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন না করায় সরকার গণবিচ্ছিন্ন হয়ে পড়ছে’
‘গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন না করায় সরকার গণবিচ্ছিন্ন হয়ে পড়ছে’
আমরা নিজেদের ভাগ্য বদল করতে আসিনি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
আমরা নিজেদের ভাগ্য বদল করতে আসিনি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
তামান্নার মধুবনী ওড়নায় রাধা-কৃষ্ণ, সাজে বিহারের ঐতিহ্য
তামান্নার মধুবনী ওড়নায় রাধা-কৃষ্ণ, সাজে বিহারের ঐতিহ্য
সর্বাধিক পঠিত
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ আর থাকছে না
পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ আর থাকছে না
সরকারি চাকরিজীবীদের পাসপোর্টে নতুন নিয়ম
সরকারি চাকরিজীবীদের পাসপোর্টে নতুন নিয়ম