ব্রেট লির মতে, ‘শচীন সেরা ব্যাটার, কিন্তু সর্বকালের সেরা ক্রিকেটার ক্যালিস’

স্পোর্টস ডেস্ক
০৯ আগস্ট ২০২৬, ১৮:৪৫আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১৮:৪৫

ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটার কে-এ প্রশ্নে অস্ট্রেলিয়ার সাবেক গতিতারকা ব্রেট লির উত্তর খুবই স্পষ্ট। তার চোখে সর্বকালের সেরা ব্যাটার শচীন টেন্ডুলকার। তবে সেরা ক্রিকেটার বেছে নিতে গিয়ে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিসকেই এগিয়ে রেখেছেন তিনি।

১৯৯৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ব্রেট লির। সেই সময় শচীন ছিলেন ক্যারিয়ারের দুর্দান্ত ছন্দে, আর ক্যালিসও ততদিনে বিশ্বমানের অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন। ২০০৩ ওয়ানডে বিশ্বকাপজয়ী এই অজি পেসার সম্প্রতি ‘বিয়ারবাইসেপস’ পডকাস্টে দ্রুত প্রশ্নোত্তর পর্বে নিজের পছন্দের কথা জানান।

সেখানেই বলেছেন, ‘আমি সবসময়ই বলেছি, আমার মনে হয় ক্রিকেটে সর্বকালের সেরা ব্যাটার শচীন টেন্ডুলকার। কিন্তু সেরা ক্রিকেটার জ্যাক ক্যালিস। তার পরিসংখ্যান বিশ্বের সেরাদের মধ্যে। আপনি যদি তার পরিসংখ্যান দেখেন, সংখ্যাগুলো মিথ্যা বলে না। তিনি অবিশ্বাস্য।’

শুধু পরিসংখ্যান নয়, সতীর্থ হিসেবে ক্যালিসকে খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতাও তুলে ধরেছেন সাবেক এই অস্ট্রেলিয়ান পেসার, ‘একজন সতীর্থ হিসেবে তার পাশে থাকা এবং ম্যাচের জন্য তার প্রস্তুতি দেখা ছিল অসাধারণ। ব্যাট করতে নামার আগে তার হৃদস্পন্দন ছিল মিনিটে প্রায় ৩০ বার! কারণ সে এতটাই শান্ত থাকতো। একেবারে নির্ভার।’

শচীন ও ক্যালিস দুজনই ক্রিকেট ইতিহাসের সত্যিকারের কিংবদন্তি। দীর্ঘ ক্যারিয়ারের বিষয়টি বাদ দিলেও ক্রিকেটার হিসেবে তাদের অর্জন অবিশ্বাস্য।

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক শচীন তিন ফরম্যাট মিলিয়ে করেছেন ৩৪ হাজারেরও বেশি রান। এর সঙ্গে রয়েছে ১০০টি আন্তর্জাতিক সেঞ্চুরি।

অন্যদিকে আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার ক্যালিস তিন ফরম্যাট মিলিয়ে করেছেন ২৫ হাজারেরও বেশি আন্তর্জাতিক রান এবং নিয়েছেন ৫৭৭টি উইকেট।

শচীন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ২০১৩ সালে। আর ক্যালিস অবসর নেন তার পরের বছর।

 

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফর নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড, ‘এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেওয়ার অবস্থায় নেই’
শরণার্থী থেকে আন্তর্জাতিক ক্রিকেটার, ওয়ানডে অভিষেকের অপেক্ষায় জাইনুল্লাহ
২০২৭ বিশ্বকাপ অনিশ্চিত ওয়েস্ট ইন্ডিজের?
সর্বশেষ খবর
কামরাঙ্গীরচরে মানুষের খণ্ডিত হাত উদ্ধার
কামরাঙ্গীরচরে মানুষের খণ্ডিত হাত উদ্ধার
মোরসালিন-রাকিবরা ‘খেপ’ খেললে কী শাস্তি হবে?
মোরসালিন-রাকিবরা ‘খেপ’ খেললে কী শাস্তি হবে?
জামায়াতের প্রার্থী ঘোষণা, বিএনপির কে?
জামায়াতের প্রার্থী ঘোষণা, বিএনপির কে?
স্টামফোর্ড ইউনিভার্সিটিতে ‘ফোরাম উইক’ শুরু
স্টামফোর্ড ইউনিভার্সিটিতে ‘ফোরাম উইক’ শুরু
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু
আগারগাঁওয়ের ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেফতার
আগারগাঁওয়ের ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেফতার