দেশের কেউ সম্প্রচার করবে না, যেভাবে দেখবেন বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২৬, ১৯:৫৮আপডেট : ১২ আগস্ট ২০২৬, ২০:১৩

অস্ট্রেলিয়ার মাটিতে প্রায় দুই যুগ পর টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। দুই ম্যাচের এই সিরিজ ঘিরে দেশের ক্রিকেটপ্রেমীদের আগ্রহও তুঙ্গে। তবে বাংলাদেশি কোনো টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার হচ্ছে না এই টেস্ট সিরিজ! তাতেও হতাশ হওয়ার কিছু নেই। অনলাইনে ও বিদেশি সম্প্রচারমাধ্যমের মাধ্যমে সিরিজটি দেখার সুযোগ থাকছে।

অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্ট সিরিজের আন্তর্জাতিক সম্প্রচারস্বত্ব পেয়েছে বিভিন্ন দেশের একাধিক প্রতিষ্ঠান। দেশভেদে কোন মাধ্যমে দেখা যাবে টাইগারদের এই ঐতিহাসিক সিরিজ, তা একনজরে দেখে নেওয়া যাক।

বাংলাদেশ- ট্যাপম্যাড

বাংলাদেশে সিরিজটির সম্প্রচার করবে ট্যাপম্যাড (Tapmad)। অর্থাৎ বাংলাদেশি টিভি চ্যানেলে খেলা না দেখালেও ট্যাপম্যাডের মাধ্যমে অনলাইনে অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্ট সিরিজ উপভোগ করতে পারবেন দর্শকরা।

শ্রীলঙ্কা — স্টার স্পোর্টস

শ্রীলঙ্কায় সিরিজটি সম্প্রচার করবে স্টার স্পোর্টস। দর্শকরা ডায়ালগ ও এসএলটি-এর মাধ্যমে স্টার স্পোর্টস দেখতে পারবেন। এছাড়া সুপ্রিম টিভিতেও সম্প্রচার করা হবে।

পাকিস্তান — টেন স্পোর্টস ও ট্যাপম্যাড

পাকিস্তানে অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্ট সিরিজ দেখা যাবে টেন স্পোর্টস এবং ট্যাপম্যাডে।

মালদ্বীপ — স্টার স্পোর্টস

মালদ্বীপে সিরিজটি সম্প্রচার করবে স্টার স্পোর্টস। সেখানে মিডিয়ামেট-এর মাধ্যমে স্টার স্পোর্টস চ্যানেলে খেলা দেখা যাবে।

নেপাল — স্টার স্পোর্টস

নেপালের ক্রিকেটপ্রেমীরা স্টার স্পোর্টস-এর মাধ্যমে অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্ট সিরিজ দেখতে পারবেন।

ভুটান — স্টার স্পোর্টস

ভুটানেও সিরিজটির সম্প্রচারস্বত্ব রয়েছে স্টার স্পোর্টসের কাছে।

ভারত — স্টার স্পোর্টস ও জিওহটস্টার

ভারতে টেস্ট সিরিজটি দেখা যাবে স্টার স্পোর্টস এবং জিওহটস্টার-এ।

 

/এফআইআর/
সম্পর্কিত
দুই বছর পর টেস্টের সেরা দশে বাবর আজম
২০০৩ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট, কেমন হবে টাইগারদের একাদশ?
শান্তর ভাবনায় অস্ট্রেলিয়ার লম্বা পেসারদের বাউন্স! 
সর্বশেষ খবর
৯ গোলে জিতলো পিটারের দল 
৯ গোলে জিতলো পিটারের দল 
বিয়ের দিনেও মেসির শোক ভুললেন না রোনালদো, জানালেন সমবেদনা
বিয়ের দিনেও মেসির শোক ভুললেন না রোনালদো, জানালেন সমবেদনা
দুই উপজেলার ইউএনও অবরুদ্ধ, কার্যালয়ে ছাত্রদল-যুবদলের ভাঙচুর, সাংবাদিকদের মারধর
ফ্যামিলি কার্ডের শুমারির নিয়োগদুই উপজেলার ইউএনও অবরুদ্ধ, কার্যালয়ে ছাত্রদল-যুবদলের ভাঙচুর, সাংবাদিকদের মারধর
বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
সর্বাধিক পঠিত
সাভারে একটি ভবন ঘিরে রেখেছে এসএসইউ, যা জানালো পুলিশ
সাভারে একটি ভবন ঘিরে রেখেছে এসএসইউ, যা জানালো পুলিশ
সাভারে বাড়ি ঘিরে অভিযান, আটক আরিফ সম্পর্কে যা জানা গেলো
সাভারে বাড়ি ঘিরে অভিযান, আটক আরিফ সম্পর্কে যা জানা গেলো
মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন জামায়াতের ১১ এমপি
মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন জামায়াতের ১১ এমপি
কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন: ফোনালাপে পরশকে বলেছিলেন কাদের
কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন: ফোনালাপে পরশকে বলেছিলেন কাদের
গভীর রাতে সরকারি ভবনে নারীসহ পাসপোর্ট কর্মকর্তা আটক
গভীর রাতে সরকারি ভবনে নারীসহ পাসপোর্ট কর্মকর্তা আটক