সাবেক অজি ক্রিকেটারের মন্তব্য, ‘অনেকেই মনে করেছিলেন, এই টেস্ট বেশি দিন গড়াবে না’

স্পোর্টস ডেস্ক
১৩ আগস্ট ২০২৬, ১৫:২৫আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ১৫:২৯

ডারউইনে বৃহস্পতিবার যেন ইতিহাস লিখেছে টাইগাররা। বল হাতে হাসান মাহমুদের আগুনঝরা বোলিংয়ে অস্ট্রেলিয়াকে মাত্র প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৯৮ রানে অলআউট করেছে সফরকারী দল। এরপর তো ব্যাট হাতে দৃঢ়তা দেখিয়েছে বাংলাদেশের টপ অর্ডার। 

আর বাংলাদেশের এই অসাধারণ পারফরম্যান্সকে সাবেক অস্ট্রেলিয়ান লেগ স্পিনার কেরি ও'কিফি, বলছেন টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অন্যতম সেরা দিন।

হাসান মাহমুদের ক্যারিয়ারসেরা ৫৫ রানে ৬ উইকেট শিকারে ভর করে অস্ট্রেলিয়াকে প্রথম দিনের খেলায় দুইশর নিচে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। এরপর ব্যাটাররাও পেসারদের পরিশ্রমকে বৃথা যেতে দেননি। দিনের খেলা শেষ হওয়ার সময় বাংলাদেশের স্কোর ছিল ১ উইকেটে ৯৬। ফলে শুক্রবার প্রথম ইনিংসে বড় লিড নেওয়ার দারুণ সুযোগ রয়েছে টাইগারদের সামনে।

দিন শেষে ধারাভাষ্য দিতে গিয়ে কেরি ও'কিফি তাই কোনো রাখঢাক না রেখেই প্রশংসায় পঞ্চমুখ ছিলেন বাংলাদেশের। বলেছেন, ‘টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের অন্যতম সেরা দিন।’

কেরি ও'কিফির চোখে বাংলাদেশের এই পারফরম্যান্স শুধু একটি ভালো দিনের গল্প নয়। বরং অস্ট্রেলিয়ার ক্রিকেট মহলের জন্য এটি স্পষ্ট একটি বার্তা। তার মতে, ‘আমার মনে হয়, অস্ট্রেলিয়ার জনগণের জন্য এটি একটি বার্তা। আর তা হলো- বাংলাদেশ এখানে খেলতেই এসেছে।’

তিনি আরও বলেছেন, ‘অনেকেই মনে করেছিলেন, এই টেস্ট হয়তো বেশি দিন গড়াবে না। কিন্তু এখন পর্যন্ত প্রথম দিনটি বাংলাদেশই পরিষ্কারভাবে জিতে নিয়েছে।’

/এফআইআর/
সম্পর্কিত
এবাদতের বল ব্যাটে লেগেছিল, স্বীকার করলেন স্মিথ!
অস্ট্রেলিয়ায় এক সপ্তাহ আগে ইনিংস হার দেখা বাংলাদেশের স্বপ্নের সূচনা
যে মন্ত্রে অস্ট্রেলিয়াকে ধরাশায়ী করলেন ইতিহাস গড়া হাসান
সর্বশেষ খবর
মিরপুর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২ নেতাকর্মী গ্রেফতার 
মিরপুর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২ নেতাকর্মী গ্রেফতার 
মোবাইল কোর্টে ইউএনওর ‘চড়-থাপ্পড়’: আসকের উদ্বেগ 
মোবাইল কোর্টে ইউএনওর ‘চড়-থাপ্পড়’: আসকের উদ্বেগ 
গণিতচর্চা ও অলিম্পিয়াডের কার্যক্রম বিস্তৃত করতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর 
গণিতচর্চা ও অলিম্পিয়াডের কার্যক্রম বিস্তৃত করতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর 
অগ্রণী ব্যাংকের এক শাখার ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও
অগ্রণী ব্যাংকের এক শাখার ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও
সর্বাধিক পঠিত
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
শাহজালালে দুই যাত্রীর লাগেজে মিললো ৩ লাখ টাকার বিদেশি মদ
শাহজালালে দুই যাত্রীর লাগেজে মিললো ৩ লাখ টাকার বিদেশি মদ
প্রথম আন্তর্জাতিক রুটে উড়তে যাচ্ছে চীনের তৈরি উড়োজাহাজ
প্রথম আন্তর্জাতিক রুটে উড়তে যাচ্ছে চীনের তৈরি উড়োজাহাজ
বিদ্যুৎ সংযোগ দিতেই পুড়ে গেলো ৩ মহল্লার টিভি-ফ্রিজসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য
বিদ্যুৎ সংযোগ দিতেই পুড়ে গেলো ৩ মহল্লার টিভি-ফ্রিজসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য