ডারউইনে বাংলাদেশকে হারাতে এবার বিরল ইতিহাস গড়তে হবে অস্ট্রেলিয়াকে!

স্পোর্টস ডেস্ক
১৪ আগস্ট ২০২৬, ১৯:১১আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ১৯:১১

ডারউইনে বাংলাদেশের দাপুটে ব্যাটিংয়ের পর এখন ম্যাচ বাঁচানোই অস্ট্রেলিয়ার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আর জিততে হলে তাদের করতে হবে এমন এক কাজ, যা ঘরের মাটিতে এই শতাব্দীতে মাত্র একবারই করতে পেরেছে অস্ট্রেলিয়া।

বাংলাদেশের প্রথম ইনিংসের লিড এখন ১৫৩ রান। অর্থাৎ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বড় ঘাটতি পুষিয়ে শুধু ম্যাচে ফিরলেই হবে না, শেষ পর্যন্ত জয়ের জন্যও লড়তে হবে অস্ট্রেলিয়াকে।

ঘরের মাঠে প্রথম ইনিংসে ১০০ রানের বেশি পিছিয়ে থেকেও টেস্ট জেতার ঘটনা অস্ট্রেলিয়ার এই শতাব্দীতে মাত্র একবারই আছে। সেই ঘটনা ঘটেছিল ২০১০ সালে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। প্রকিপক্ষ ছিল পাকিস্তান। প্রথম ইনিংসে ২০৬ রানে পিছিয়ে পড়ার পরও মাইকেল হাসির দুর্দান্ত সেঞ্চুরি এবং নাথান হরিটজের পাঁচ উইকেটের সুবাদে ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া।

তবে বাংলাদেশের ক্রিকেটারদের জন্যও এই পরিস্থিতি একেবারে অপরিচিত নয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে অতীতে এমন সুযোগ এসেছিল, কিন্তু শেষ পর্যন্ত তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।

দুই দলের সর্বশেষ টেস্ট সিরিজ হয়েছিল প্রায় দুই দশক আগে। ফতুল্লায় সেই টেস্টে প্রথম ইনিংস শেষে ১৫৮ রানের লিড পেয়েছিল বাংলাদেশ।
কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটি বাংলাদেশের হাতে থাকেনি। অস্ট্রেলিয়ার হয়ে সেবার ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন রিকি পন্টিং। তার ম্যাচজয়ী সেঞ্চুরি অস্ট্রেলিয়াকে কঠিন পরিস্থিতি থেকে বের করে এনে ম্যাচ জিততে সাহায্য করেছিল। ইতিহাসের সেই গল্পই এখন নতুন করে সামনে।

শনিবার অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ ক্রিজে নামার পর তাদের একজন কিংবা একাধিক ব্যাটারকে খেলতে হবে পন্টিং অথবা হাসির মতো ইনিংস। 

/এফআইআর/
সম্পর্কিত
সেঞ্চুরির পর তানজিদ বললেন, ‘বেশি কিছু করার চেষ্টা করিনি’
মিরাজকে কেন ‘উইকেট থেকে সরে যাও’ বলেছিলেন স্টার্ক? (ভিডিও)
অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের যে সেঞ্চুরি আগে কেউ দেখেনি
সর্বশেষ খবর
সিল্কের শাড়িতে তেলের দাগ তুলবেন যেভাবে
সিল্কের শাড়িতে তেলের দাগ তুলবেন যেভাবে
জুয়া খেলার সময় পুলিশের ভয়ে নদীতে ঝাঁপ, একদিন পর লাশ উদ্ধার
জুয়া খেলার সময় পুলিশের ভয়ে নদীতে ঝাঁপ, একদিন পর লাশ উদ্ধার
‘চলছে না চাকা, জ্বলছে না চুলা’
‘চলছে না চাকা, জ্বলছে না চুলা’
মাথায় ডাস্টবিন পরা প্রার্থীকে নির্বাচনে হারালেন নাইজেল ফারাজ
মাথায় ডাস্টবিন পরা প্রার্থীকে নির্বাচনে হারালেন নাইজেল ফারাজ
সর্বাধিক পঠিত
বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ, ‘বাড়বে’ ভোগান্তি
বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ, ‘বাড়বে’ ভোগান্তি
ডাকবাংলোতে ডেকে কর্মকর্তাকে পেটালেন পৌরসভার সিইও, ডিসি বললেন র‌বিবা‌রের ম‌ধ্যে বদ‌লি
ডাকবাংলোতে ডেকে কর্মকর্তাকে পেটালেন পৌরসভার সিইও, ডিসি বললেন র‌বিবা‌রের ম‌ধ্যে বদ‌লি
বাংলাদেশে ঘাঁটি গড়ার চেষ্টা করছে আল-কায়েদা, সতর্ক করলো জাতিসংঘ
বাংলাদেশে ঘাঁটি গড়ার চেষ্টা করছে আল-কায়েদা, সতর্ক করলো জাতিসংঘ
‘শ্রেষ্ঠ অধ্যায়ের সমাপ্তি’, নতুন জীবন শুরু করতে চান ছাত্রদলের রাকিব 
‘শ্রেষ্ঠ অধ্যায়ের সমাপ্তি’, নতুন জীবন শুরু করতে চান ছাত্রদলের রাকিব 
একসঙ্গে এক থানার দুই কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্য বরখাস্ত
একসঙ্গে এক থানার দুই কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্য বরখাস্ত