প্রথম টেস্টে নেই বাবর, ইংল্যান্ডের বিপক্ষে নেতৃত্বে কে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০২৬, ২০:১৩আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ২০:১৩

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের আগেই বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। ডান হাতের চোট কাটিয়ে উঠতে না পারায় হেডিংলিতে বুধবার শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টে খেলতে পারবেন না পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

গত সপ্তাহে কাউন্টি সিলেক্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ডান হাতে আঘাত পেয়েছিলেন বাবর। সেই চোটই তাকে প্রথম টেস্ট থেকে ছিটকে দিয়েছে। এর আগে চলতি মাসের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও একই হাতে আঘাত পেয়েছিলেন তিনি।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের কোচ সরফরাজ আহমেদ। তিনি বলেছেন, ‘পাকিস্তান অধিনায়ক বাবর আজম প্রথম টেস্ট ম্যাচের জন্য পাওয়া যাচ্ছে না।’

তিনি জানান, বাবরের অনুপস্থিতিতে হেডিংলি টেস্টে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন সালমান আলী আগা।

উল্লেখ্য, হেডিংলিতে বুধবার শুরু হতে যাওয়া ম্যাচটি ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার তিন টেস্টের সিরিজের প্রথম ম্যাচ। 

/এফআইআর/
সম্পর্কিত
ব্যাটারের জোরালো শটে বল লাগলো আম্পায়ারের মুখে, তার পর হাসপাতালে 
তানজিদ-ব্রুকদের হারিয়ে জুলাই মাসের সেরা গ্রিভস
দুই রান বাঁচাতে গিয়ে চোট, হাসপাতালে চান্ডিমাল
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
শেখ হাসিনার সরকার চুক্তি করেই রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শেখ হাসিনার সরকার চুক্তি করেই রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সেই নেতাকে ছেড়ে দিলো পুলিশ, শেল্টার দিচ্ছে কে?
সেই নেতাকে ছেড়ে দিলো পুলিশ, শেল্টার দিচ্ছে কে?
দাবি-দাওয়া নিয়ে ঘেরাও না হোক, স্মারকলিপি দিয়ে চা খেয়ে যান: আইনমন্ত্রী
দাবি-দাওয়া নিয়ে ঘেরাও না হোক, স্মারকলিপি দিয়ে চা খেয়ে যান: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
প্রেম নাকি পরিবারের পছন্দে বিয়ে—কোনটিতে ভালোবাসা বেশি? গবেষণায় চমকপ্রদ তথ্য
প্রেম নাকি পরিবারের পছন্দে বিয়ে—কোনটিতে ভালোবাসা বেশি? গবেষণায় চমকপ্রদ তথ্য
চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস 
চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস 
তারেক রহমান ভারত না এলে যোগাযোগের সুযোগ বন্ধ হয়ে যাবে: সাবেক কূটনীতিক
তারেক রহমান ভারত না এলে যোগাযোগের সুযোগ বন্ধ হয়ে যাবে: সাবেক কূটনীতিক