তারেক রহমান ভারত না এলে যোগাযোগের সুযোগ বন্ধ হয়ে যাবে: সাবেক কূটনীতিক

আন্তর্জাতিক ডেস্ক 
১৮ আগস্ট ২০২৬, ১৬:০৮আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ১৬:০৮

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর হলে দুই দেশের সম্পর্ক জোরদার এবং দীর্ঘদিনের অমীমাংসিত দ্বিপক্ষীয় বিষয়গুলো সমাধানে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ভারতের সাবেক কূটনীতিক বিদ্যা ভূষণ সোনি। সোমবার ভারতের বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দিল্লি ও ঢাকার মধ্যে আলোচনা চলমান রয়েছে। এ বিষয়ে সোনি বলেন, আমি আশাবাদী। অনেক অমীমাংসিত বিষয় রয়েছে, যেগুলো সমাধান করা দরকার। তিস্তা নদীর বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বেশিরভাগ বিষয়েই আমরা একমত হয়েছিলাম, কিন্তু পরে কিছু সূক্ষ্ম বিষয় বাদ পড়ে গেছে।

রোহিঙ্গা শরণার্থী সংকট নিয়েও বাংলাদেশ ভারতের আরও সক্রিয় ভূমিকা চায় বলে মনে করেন সোনি। তিনি বলেন, এ ক্ষেত্রে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে মধ্যস্থতাকারী হিসেবে সক্রিয় ভূমিকা পালন করা ছাড়া ভারতের আর কিছু করার নেই। কারণ, মিয়ানমার কর্তৃপক্ষ ভারতের কথা শুনতে পারে। সোনির মতে, এই সুযোগ তৈরি হলে মিয়ানমারের সঙ্গে বিষয়গুলো সমাধানে ভারতের ‘সদিচ্ছা’ কাজে লাগানোর অনুরোধ জানাতে পারে বাংলাদেশ।

তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার নিয়েও আশাবাদী সাবেক এই কূটনীতিক। তিনি বলেন, আমার মনে হয়, তারেক রহমান তুলনামূলকভাবে অনেক বেশি খোলামেলা ব্যক্তি। তিনি ভারতবিরোধী নন এবং তিনি নিজে এমন একটি বক্তব্যও দেননি, যেটিকে ভারতের বিরুদ্ধে হিসেবে বিবেচনা করা যায়। তাই ভারত সতর্কতার সঙ্গে এই সম্ভাবনার দুয়ার খুলতে চাইছে।

সোনি বলেন, অনেক কিছু বলা হয়েছে। তবে এগুলো দুই পক্ষের সরকারি মুখপাত্রদের রাজনৈতিক বক্তব্য। রাজনীতিবিদরা কথা বলেননি। তাই আমার মনে হয়, এখন পর্যন্ত তার আসার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে আমি খুবই আশাবাদী।

ভারত-বাংলাদেশের মধ্যে যোগাযোগের বর্তমান সুযোগ হাতছাড়া করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। সোনি বলেন, তিনি যদি না আসেন, তাহলে এই সম্ভাবনার দুয়ার বন্ধ হয়ে যাবে। দীর্ঘ সময়ের জন্য যোগাযোগের চ্যানেল খোলা থাকবে না। এই সুযোগ তারা যেমন হারাতে চায় না, আমরাও চাই না এটি হাতছাড়া হোক। তাই আমি বেশ আশাবাদী।

/এএস/ 
সম্পর্কিত
যুদ্ধ ও কূটনীতিতে জিতেছে ইরান: আরাঘচি
বাংলাদেশ-ভারত বাণিজ্য জোরদারে দুটি টাস্কফোর্স গঠনের প্রস্তাব
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
সর্বশেষ খবর
ঢাকায় বসছে ইন্টার ক্লাব স্পোর্টস ফেস্ট ‘উল্লাস’-এর দ্বিতীয় আসর
ঢাকায় বসছে ইন্টার ক্লাব স্পোর্টস ফেস্ট ‘উল্লাস’-এর দ্বিতীয় আসর
ম্যানসিটি খেলোয়াড়দের হুমকি গার্দিওলার, ডিভোর্সের জন্যও দায়ী করলেন তাদের!
ম্যানসিটি খেলোয়াড়দের হুমকি গার্দিওলার, ডিভোর্সের জন্যও দায়ী করলেন তাদের!
‘কৃষকেরও পেট আছে, সংসার আছে’, সবজির দাম প্রসঙ্গে কৃষিমন্ত্রী 
‘কৃষকেরও পেট আছে, সংসার আছে’, সবজির দাম প্রসঙ্গে কৃষিমন্ত্রী 
‘জনকেন্দ্রিক রাষ্ট্রচর্চায়’ ১৮০ দিনে কী করা হয়েছে
‘জনকেন্দ্রিক রাষ্ট্রচর্চায়’ ১৮০ দিনে কী করা হয়েছে
সর্বাধিক পঠিত
মহিষগুলোর কষ্ট দেখে কষ্ট পেতো গ্রামের লোকও, অবশেষে উদ্ধার
মহিষগুলোর কষ্ট দেখে কষ্ট পেতো গ্রামের লোকও, অবশেষে উদ্ধার
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে মিছিল শুরুর আগেই বৈষম্যবিরোধী ৩ নেতা আটক
লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে মিছিল শুরুর আগেই বৈষম্যবিরোধী ৩ নেতা আটক
ঢাকায় এসে ক্যানিজিয়া বললেন, পেলে-ম্যারাডোনা-মেসি তিন জনই সর্বকালের সেরা  
ঢাকায় এসে ক্যানিজিয়া বললেন, পেলে-ম্যারাডোনা-মেসি তিন জনই সর্বকালের সেরা  
প্রেম নাকি পরিবারের পছন্দে বিয়ে—কোনটিতে ভালোবাসা বেশি? গবেষণায় চমকপ্রদ তথ্য
প্রেম নাকি পরিবারের পছন্দে বিয়ে—কোনটিতে ভালোবাসা বেশি? গবেষণায় চমকপ্রদ তথ্য