অতিরিক্ত স্লেজিংয়ে জয়সওয়ালকে একবার মাঠ থেকে বের করে দিয়েছিলেন রাহানে!

স্পোর্টস ডেস্ক
২৫ আগস্ট ২০২৬, ০৯:০০আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০৯:০০

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে আসিথা ফার্নান্দোর সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়েছিলেন ভারতীয় ব্যাটার যশস্বী জয়সওয়াল। একপর্যায়ে ফার্নান্দোর সঙ্গে মাথা ঠোকাঠুকিও হয় তার। তবে মাঠে তার এমন আচরণ এবারই প্রথম নয়।

অতিরিক্ত স্লেজিংয়ের কারণে একবার অধিনায়ক আজিঙ্কা রাহানে জয়সওয়ালকে মাঠ থেকেই বের করে দিয়েছিলেন। ঘটনাটি ঘটেছিল ২০২২ সালের দুলীপ ট্রফির ফাইনালে ওয়েস্ট জোন ও সাউথ জোনের ম্যাচে।

ফাইনালের শেষ দিনে প্রতিপক্ষ ব্যাটার রবি তেজাকে নিয়মিত স্লেজিং করছিলেন জয়সওয়াল। একাধিকবার সতর্ক করার পর রাহানে জয়সওয়ালের সঙ্গে কথা বলেন। কিন্তু তাতেও থামেননি তিনি, চালিয়ে যেতে থাকেন তার বাগ্‌যুদ্ধ।

এরপর জয়সওয়ালের আচরণ নিয়ে আম্পায়াররা আনুষ্ঠানিকভাবে রাহানের কাছে অভিযোগ করেন। তখন ওয়েস্ট জোনের অধিনায়ক জয়সওয়ালকে মাঠের বাইরে চলে যেতে বলেন। সাত ওভার মাঠের বাইরে থাকার পর আবার খেলায় ফেরেন তিনি।

ওয়েস্ট জোন শেষ পর্যন্ত ২৯৪ রানে ম্যাচ জিতে দুলীপ ট্রফি শিরোপা তুলে নেয়। দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করে ম্যাচসেরার পুরস্কারও জেতেন জয়সওয়াল। তবে তার মাঠের আচরণের সেই ঘটনা বেশ কিছুদিন আলোচনায় ছিল।

ম্যাচ শেষে বিষয়টি নিয়ে মুখ খোলেন রাহানে। তিনি বলেন, ‘নিয়ম মেনে চলতে হবে এবং খেলাটিকে, প্রতিপক্ষকে ও আম্পায়ারদের সম্মান করতে হবে। আমি সব সময় এভাবেই ক্রিকেট খেলেছি এবং ভবিষ্যতেও এভাবেই খেলব। মাঠে কিছু নিয়ম আপনাকে মানতেই হবে। আপনি যদি তা না মানেন, তাহলে আপনাকে মাঠের বাইরে যেতে হবে। এটাই আমার নীতি।’

তিনি আরও বলেন, ‘আমি সব সময় প্রতিপক্ষ, আম্পায়ার ও ম্যাচ কর্মকর্তাদের সম্মান করার ব্যাপারে বিশ্বাস করি। তাই কিছু ঘটনা নির্দিষ্ট পরিস্থিতিতে নির্দিষ্টভাবেই সামলাতে হয়।’

ফার্নান্দোর সঙ্গে বিতর্ক নিয়ে হার্শা ভোগলেকে পাল্টা জবাব জয়সওয়ালের

ফার্নান্দোর সঙ্গে বিতর্কের ঘটনায় জয়সওয়ালের সমালোচনা করেছিলেন ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা ভোগলে। তার মতে, ফার্নান্দোর দেওয়া সেন্ড-অফের জবাব না দিয়ে জয়সওয়ালের মাঠ ছেড়ে যাওয়া উচিত ছিল।

তবে ভোগলের মন্তব্যে খুশি হননি জয়সওয়াল। কী বলা হয়েছিল, তা না জেনে তাকে এভাবে বিচার না করার পরামর্শ দেন তিনি।

ইনস্টাগ্রামে জয়সওয়াল মন্তব্য করেন, ‘সে কী বলেছে, আপনি যদি না জানেন, তাহলে দয়া করে কোনো সিদ্ধান্তে আসবেন না। কেউ সীমা অতিক্রম করলে তাকে সেটা জানিয়ে দিতে হবে। ভারত লড়াই করবে এবং জবাব দেবে।’

মজার ব্যাপার হলো, প্রথম টেস্টেও জয়সওয়ালকে শ্রীলঙ্কার নিরোশান ডিকভেলার সঙ্গে হালকা রসিকতার ছলে বাক্যবিনিময় করতে দেখা যায়। তিনি ডিকভেলাকে হুক শট খেলতে প্ররোচিত করেন। জবাবে উইকেটকিপার-ব্যাটার বলেন, ‘তুমি যদি আমাকে আইপিএলে নিয়ে যাও।’

জয়সওয়াল তখন উত্তর দেন, ‘তুমি সেখানে তাকে ছক্কা মারলে, আমি অবশ্যই সাঙ্গাকে (রাজস্থান রয়্যালসের প্রধান কোচ কুমার সাঙ্গাকারা) বলে দেব।’

সেই কথোপকথন অবশ্য ভারতের পক্ষেই যায়। একই ওভারে প্রসিদ্ধ কৃষ্ণার বল কাট করতে গিয়ে লেগ সাইডের দিকে সরে শট খেলতে গিয়ে আউট হন ডিকভেলা। বলের প্রান্তে লেগে তা চলে যায় ঋষভ পান্তের হাতে।

 

/এফআইআর/
সম্পর্কিত
ক্রিকেটারদের বেটিং ও ম্যাচ ফিক্সিং নিয়ে সতর্ক করবে বিসিসিআই
ম্যাকাইয়ের পিচ নিয়ে ব্রড, ‘বাংলাদেশ বোলিং নিলে অস্ট্রেলিয়াকে ৬০ রানে গুটিয়ে দিতে পারতো’
ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান
সর্বশেষ খবর
গঙ্গা চুক্তিতে ৫৫ শতাংশ ক্ষেত্রেই ন্যূনতম পানি পায়নি বাংলাদেশ
গঙ্গা চুক্তিতে ৫৫ শতাংশ ক্ষেত্রেই ন্যূনতম পানি পায়নি বাংলাদেশ
এক বস্তা সারে ৫০ টাকা বেশি নিয়ে ৩০ হাজার জরিমানা গুনলেন ব্যবসায়ী
এক বস্তা সারে ৫০ টাকা বেশি নিয়ে ৩০ হাজার জরিমানা গুনলেন ব্যবসায়ী
আছিয়া ধর্ষণ-হত্যা মামলা: হাইকোর্টের রায় আজ
আছিয়া ধর্ষণ-হত্যা মামলা: হাইকোর্টের রায় আজ
সরকারি গোডাউনের ৩২৭ টন সার অবৈধভাবে বিক্রি করে দিলেন স্টোরকিপার
সরকারি গোডাউনের ৩২৭ টন সার অবৈধভাবে বিক্রি করে দিলেন স্টোরকিপার
সর্বাধিক পঠিত
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
‘চিন্তা করো না আগামী, আমি তোমার সঙ্গে ছিলাম, আছি, থাকবো’
‘চিন্তা করো না আগামী, আমি তোমার সঙ্গে ছিলাম, আছি, থাকবো’
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ