সরকারি গোডাউনের ৩২৭ টন সার অবৈধভাবে বিক্রি করে দিলেন স্টোরকিপার

দিনাজপুর প্রতিনিধি
২৫ আগস্ট ২০২৬, ০৯:৩৩আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০৯:৩৩

দিনাজপুরে বিএডিসির সরকারি গোডাউন থেকে অনুমোদন ছাড়াই ৩২৭ দশমিক ৪৫ মেট্রিক টন সার বিক্রির অভিযোগে এক স্টোরকিপারকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার নশিপুর এলাকায় বিএডিসির সরকারি সার গোডাউনে অভিযান চালিয়ে স্টোরকিপার আকতারুল ইসলামকে আটক করা হয়।

পুলিশ জানায়, সরকারি গোডাউন থেকে বিপুল পরিমাণ সার অবৈধভাবে বিক্রির অভিযোগ পেয়ে উপজেলা প্রশাসন ও কোতোয়ালি থানা পুলিশ যৌথভাবে অভিযান চালায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকতারুল ইসলাম গত জুলাই ও আগস্ট মাসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই মোট ৩২৭ দশমিক ৪৫ মেট্রিক টন সার বিক্রির কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

এর মধ্যে ২২৭ মেট্রিক টন ডিএপি এবং ১০০ দশমিক ৪৫ মেট্রিক টন এমওপি সার রয়েছে। এ ঘটনায় বিএডিসির দুই চুক্তিবদ্ধ ডিলার বীরগঞ্জ উপজেলার সোহাগ হোসেন ও কাহারোল উপজেলার আনসারুল ইসলামকে সংশ্লিষ্ট থাকায় আসামি করা হয়েছে।

বিএডিসি দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক (সার) খুরশিদ আলম বাদী হয়ে দিনাজপুর কোতোয়ালি থানায় মামলাটি করেছেন।

বিএডিসি সূত্র জানায়, নশিপুরের ‘কাঞ্চন’ ও ‘স্টিল’ নামে দুটি গোডাউনের ধারণক্ষমতা প্রায় ১৮ হাজার মেট্রিক টন। সেখানে এমওপি, ডিএপি ও টিএসপি সার মজুত রয়েছে।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নূরনবী জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
বগুড়ায় যুবলীগ নেতা হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা
এক বস্তা সারে ৫০ টাকা বেশি নিয়ে ৩০ হাজার জরিমানা গুনলেন ব্যবসায়ী
ইমো হ্যাকিং শিখেছেন ৭ হাজার টাকায়, কথা বলেন নারী কণ্ঠে
সর্বশেষ খবর
বগুড়ায় যুবলীগ নেতা হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা
বগুড়ায় যুবলীগ নেতা হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা
শহুরে কোলাহল ছেড়ে সুইডেনের বনের মাঝে অফ-গ্রিড ছুটি
শহুরে কোলাহল ছেড়ে সুইডেনের বনের মাঝে অফ-গ্রিড ছুটি
থামেনি অনুপ্রবেশ: রোহিঙ্গা ক্যাম্পে ৩১০ হত্যা, উদ্বেগে স্থানীয়রা
থামেনি অনুপ্রবেশ: রোহিঙ্গা ক্যাম্পে ৩১০ হত্যা, উদ্বেগে স্থানীয়রা
২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের
২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের
সর্বাধিক পঠিত
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
‘চিন্তা করো না আগামী, আমি তোমার সঙ্গে ছিলাম, আছি, থাকবো’
‘চিন্তা করো না আগামী, আমি তোমার সঙ্গে ছিলাম, আছি, থাকবো’
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ