বিসিবির সতর্কবার্তা, ‘বিভ্রান্ত হবেন না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০২৬, ২০:৩৭আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ২০:৩৭

দেশের বিভিন্ন স্থানে ব্যক্তি ও গোষ্ঠীর উদ্যোগে জেলা ক্রিকেট সংস্থা গঠন এবং ক্রিকেটের উন্নয়ন, আয়োজন ও প্রচারের নামে বিভিন্ন কার্যক্রম পরিচালনার বিষয়টি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এসব উদ্যোগের সঙ্গে বিসিবির কোনো সম্পর্ক, অনুমোদন বা স্বীকৃতি নেই বলে জানিয়েছে দেশের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।

মঙ্গলবার রাতে এক বার্তায় বিসিবি বলেছে, ‘দেশের বিভিন্ন স্থানে কিছু ব্যক্তি ও গোষ্ঠীর উদ্যোগে জেলা ভিত্তিক ক্রিকেট সংস্থা গঠন এবং ক্রিকেটের উন্নয়ন, আয়োজন ও প্রচারের লক্ষ্যে কার্যক্রম পরিচালনার কিছু প্রচারণা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সকলের অবগতির জন্য জানাতে চায়, এ ধরনের কোনো সংস্থা, সংগঠন বা উদ্যোগের সঙ্গে বিসিবির কোনো প্রকার সম্পর্ক, অনুমোদন, স্বীকৃতি বা সংশ্লিষ্টতা নেই। এসব সংগঠনকে কোনোভাবেই বিসিবির অনুমোদিত বা স্বীকৃত জেলা ক্রিকেট সংস্থা হিসেবে বিবেচনা করা যাবে না।’

জেলা ও আঞ্চলিক পর্যায়ে ক্রিকেট পরিচালনা এবং সংশ্লিষ্ট ক্রিকেট সংস্থার স্বীকৃতি, গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণের বিষয়ে বিসিবির সংবিধানে সুনির্দিষ্ট সাংগঠনিক কাঠামো নির্ধারিত রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

বিসিবি বলেছে, ‘সংবিধানের অনুচ্ছেদ ৬.২ অনুযায়ী, সমগ্র দেশব্যাপী ক্রিকেট সংগঠনের সম্প্রসারণ এবং সমন্বয়; সারা দেশের ক্রিকেট পরিচালনার স্বার্থে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক নির্ধারিত অঞ্চল অনুযায়ী আঞ্চলিক ক্রিকেট সংস্থা ও জেলা ক্রিকেট সংস্থা গঠন নিশ্চিতকরণ বিসিবির দায়িত্ব ও কার্যপরিধির অন্তর্ভুক্ত। একইভাবে, সংবিধানের অনুচ্ছেদ ৬.৪ অনুযায়ী, এই সংবিধানে উল্লিখিত অধিভুক্ত ক্রিকেট সংস্থাসমূহকে স্বীকৃতি প্রদান ও তাহাদের কার্যক্রম নিয়ন্ত্রণ এবং বিসিবি কর্তৃক গঠিত আঞ্চলিক ও জেলা ক্রিকেট সংস্থাসহ বিভিন্ন অঞ্চল ও অঙ্গ সংগঠনের স্বীকৃতি প্রদান, পরিচালনা ও নিয়ন্ত্রণ করা বিসিবির দায়িত্ব ও কার্যপরিধির অন্তর্ভুক্ত।’

এ ছাড়া সংবিধানের ৯.১(খ) অনুচ্ছেদ অনুযায়ী, সংশ্লিষ্ট জেলা ক্রিকেট সংস্থাকে বিসিবি অনুমোদিত নীতিমালা ও বিধিমালা অনুযায়ী গঠিত হতে হবে। পাশাপাশি জাতীয় ক্রিকেট লিগ, জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ, জাতীয় যুব, বয়সভিত্তিক ক্রিকেট এবং বিসিবি আয়োজিত অন্যান্য প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণের পাশাপাশি নিজ অঞ্চলে নিয়মিত ক্রিকেট লিগ পরিচালনা করতে হবে।

একই অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো জেলায় জেলা ক্রিকেট সংস্থার প্রশাসনিক ও অবকাঠামোগত সুবিধা গড়ে না ওঠা পর্যন্ত সংশ্লিষ্ট জেলা ক্রীড়া সংস্থাকে জেলা ক্রিকেট সংস্থা হিসেবে গণ্য করা হবে।

বিসিবি আরও জানিয়েছে, ‘উল্লিখিত অনুচ্ছেদসমূহের আলোকে, শুধুমাত্র বিসিবির স্বীকৃতি বা অনুমোদন ও প্রযোজ্য সাংবিধানিক বিধান, নীতিমালা ও বিধিমালা অনুসরণ করে গঠিত সংস্থা বা সংগঠন বা কমিটি জেলা ক্রিকেট সংস্থা হিসেবে স্বীকৃত বা অনুমোদিত হবে এবং বিসিবির সাংগঠনিক কাঠামোর অংশ হিসেবে বিবেচ্য হবে। বিসিবির স্বীকৃতি বা অনুমোদন ব্যতিরেকে কোনো সংস্থা বা সংগঠন নিজেদেরকে জেলা ক্রিকেট সংস্থা হিসেবে দাবি করলে তা বিসিবির সংবিধান পরিপন্থী অবৈধ সংস্থা হিসেবে বিবেচিত হবে।’

এ বিষয়ে সংশ্লিষ্ট ক্রিকেটার, ক্লাব, সংগঠক ও প্রতিষ্ঠানগুলোকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেছে বিসিবি। একই সঙ্গে কোনো জেলা ভিত্তিক ক্রিকেট সংগঠন বা কমিটি বিসিবির স্বীকৃত কি না, তা নিশ্চিত হতে প্রয়োজনে বিসিবির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

দেশের ক্রিকেটের সুষ্ঠু পরিচালনা, উন্নয়ন ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তি, সংস্থা ও প্রতিষ্ঠানগুলোকে বিসিবির সংবিধান এবং অনুমোদিত নীতিমালা ও বিধিমালা অনুসরণ করারও অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশের কাছে হেরেই ম্যাকাইতে এমন পিচ বানিয়েছে অস্ট্রেলিয়া: গাভাস্কার
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিয়ে বাশার, ‘আমরা খুব ভালো অবস্থানে আছি’
ডি ভিলিয়ার্সের ভবিষ্যদ্বাণী, ‘দক্ষিণ আফ্রিকায় ভালো লড়াই করবে বাংলাদেশ’
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
ট্রাফিক আইন ভাঙায় রাজধানীতে একদিনে ২৩৮৩ মামলা
ট্রাফিক আইন ভাঙায় রাজধানীতে একদিনে ২৩৮৩ মামলা
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে প্রশ্নে যা বললেন আইনমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে প্রশ্নে যা বললেন আইনমন্ত্রী
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন