বাংলাদেশ থেকে ইংল্যান্ড, পাকিস্তানের ব্যাটিং দুর্বলতা প্রকাশ্যে!

স্পোর্টস ডেস্ক
৩০ আগস্ট ২০২৬, ২০:৫৩আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ২০:৫৭

একসময় বিশ্বের অন্যতম ভয়ংকর ব্যাটিং লাইনআপ হিসেবে পরিচিত ছিল পাকিস্তান। এখন সেই ব্যাটিংই যেন দলের সবচেয়ে বড় দুর্বলতা। বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ হার থেকে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে চলমান টেস্ট- বারবার একই সমস্যায় ভুগছে পাকিস্তান। এবার দলের ব্যাটারদের টেকনিক নিয়ে সরাসরি কোচদের কাঠগড়ায় তুললেন সাবেক পাকিস্তানি তারকা মোহাম্মদ ইউসুফ।

তার দাবি, পাকিস্তানের ব্যাটারদের টেকনিক্যাল দুর্বলতা ঠিক করার সুযোগ ছিল অনেক আগেই। কিন্তু বর্তমান কোচরা বাবর আজমসহ অন্য ব্যাটারদের সেই সমস্যা নিয়ে কাজ করতে দেননি। যার ফল এখন বাংলাদেশ থেকে ইংল্যান্ড পর্যন্ত ‘নির্মমভাবে’ প্রকাশ্যে এসেছে।

ইউসুফ মনে করেন, কোচদের ব্যর্থতা পাকিস্তান ক্রিকেটকে অবনতির দিকে ঠেলে দিয়েছে এবং আন্তর্জাতিক ক্রিকেটে দলটিকে করে তুলেছে আরও দুর্বল ও বিপন্ন।

৯০ টেস্টে ৭ হাজার ৫৩০ রান ও ২৪টি সেঞ্চুরি করা সাবেক এই ব্যাটার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ লিখেছেন, কয়েক বছর আগেই তিনি এমন পরিস্থিতির ব্যাপারে সতর্ক করেছিলেন।

তার ভাষায়, ‘কয়েক বছর আগে আমি এ বিষয়ে সতর্ক করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাবর আজম ও অন্য খেলোয়াড়দের আশপাশের কিছু তথাকথিত কোচ এমন বিষয়গুলো নিয়ে কাজ করতে দেননি, যেগুলো খুব সহজেই ঠিক করা যেত।’

তিনি বলেছেন, ‘সেই ব্যর্থতাই পাকিস্তান ক্রিকেটকে আজকের এই পতনের দিকে নিয়ে গেছে। এসব কোচ খেলাটার জন্য বিষের মতো। তাদের কোনো দূরদৃষ্টি নেই, তারা অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায় এবং সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড়দেরও ভুল পথে পরিচালিত করে।’

শুধু কোচদের সমালোচনা করেই থামেননি ইউসুফ। খেলোয়াড়দেরও সতর্ক করেছেন তিনি, ‘আমাদের ক্রিকেটাররা যদি না শেখে কার কথা শুনতে হবে, তাহলে তাদের ক্যারিয়ার যতটা দীর্ঘ হওয়ার কথা ছিল, তার অনেক আগেই শেষ হয়ে যাবে।’

পাকিস্তানের ব্যাটারদের টেকনিক নিয়ে ইউসুফের মন্তব্য আরও কঠোর, ‘আমাদের খেলোয়াড়দের দুর্বল টেকনিক এখন বাংলাদেশ থেকে ইংল্যান্ড পর্যন্ত নির্মমভাবে উন্মোচিত হয়েছে। যে সমস্যাগুলো কয়েক বছর আগেই ঠিক করা যেত, সেগুলো এখন বড় দুর্বলতায় পরিণত হয়েছে। এর ফলে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তান ক্রিকেট আরও ঝুঁকিপূর্ণ ও সংগ্রাম করতে হচ্ছে।’

 

/এফআইআর/
সম্পর্কিত
এক উইকেটে হেরে বিদায় বাংলাদেশের
‘প্লে অ্যান্ড স্টাডি, উইন দ্য রেস’: শাহরিয়ার নাফীসের বইয়ের মোড়ক উন্মোচন
বল করতে ১০০ কিলোমিটার দৌড়! বিশ্ব রেকর্ডের পথে যে ক্রিকেটার
সর্বশেষ খবর
স্বৈরাচারী শক্তি জনগণকে দমনে গণমাধ্যমকে নিয়ন্ত্রণের হাতিয়ার বানায়: রিজভী
স্বৈরাচারী শক্তি জনগণকে দমনে গণমাধ্যমকে নিয়ন্ত্রণের হাতিয়ার বানায়: রিজভী
বড় ব্যবসায়ী হলেই সিআইপি নয়, কোন যোগ্যতায়  মাপা হবে এবার? 
বড় ব্যবসায়ী হলেই সিআইপি নয়, কোন যোগ্যতায়  মাপা হবে এবার? 
সিসিটিভির বাইক থেকে মোবাইল লোকেশন: ২ আসামিকে গ্রেফতারে র‌্যাবের যেসব যুক্তি
ছিনতাইকারীর টানে পড়ে গিয়ে শিক্ষকের মৃত্যুসিসিটিভির বাইক থেকে মোবাইল লোকেশন: ২ আসামিকে গ্রেফতারে র‌্যাবের যেসব যুক্তি
জাতিসংঘে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, ফিরবেন অক্টোবরে
জাতিসংঘে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, ফিরবেন অক্টোবরে
সর্বাধিক পঠিত
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
দেশে ফিরছেন মির্জা আব্বাস
দেশে ফিরছেন মির্জা আব্বাস
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘রাগে-অভিমানে’ ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশের সব ছবি মুছে ফেললেন কিউবা মিচেল
‘রাগে-অভিমানে’ ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশের সব ছবি মুছে ফেললেন কিউবা মিচেল