কেন্টে বাংলাদেশের খালেদ আহমেদ

স্পোর্টস ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৯আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫২

কাউন্টিতে এবার সুযোগ পেয়েছেন বাংলাদেশের পেসার খালেদ আহমেদ। মৌসুমের শেষ চারটি কাউন্টি চ্যাম্পিয়নশিপ ম্যাচের জন্য তাকে দলে ভিড়িয়েছে কেন্ট। ডিভিশন ওয়ানে ফেরার লড়াইয়ে থাকা ইংলিশ ক্লাবটির হয়ে খেলবেন ৩৩ বছর বয়সী এই পেসার।

সিলেটের হয়ে ৭০টি প্রথম শ্রেণির ম্যাচে ১৯০ উইকেট নেওয়া খালেদ ২০১৮ সালে বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেক করেন। এখন পর্যন্ত দেশের হয়ে ১৮ টেস্টে তার শিকার ৩৪ উইকেট।

কেন্টের ওয়েবসাইটে খালেদ বলেছেন, ‘কাউন্টি ক্রিকেটে খেলা এবং কেন্টের মতো ঐতিহ্যবাহী একটি ক্লাবে যোগ দেওয়া আমার জন্য সম্মানের। মৌসুমের এই সময়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দলটির প্রমোশন পাওয়ার ক্ষেত্রে আমি সর্বোচ্চটা দেওয়ার জন্য প্রস্তুত।’

বর্তমানে ডিভিশন টু-এর পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে কেন্ট। তৃতীয় স্থানে থাকা নর্দাম্পটনশায়ারের সঙ্গে তাদের পয়েন্ট সমান, আর শীর্ষে থাকা ডারহামের চেয়ে তারা ৪০ পয়েন্ট পিছিয়ে।

খালেদের যোগদানে কেন্টে আবারও বাংলাদেশি পেস জুটি দেখা যাবে। তার সঙ্গে দলে আছেন আরেক বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। মৌসুমের শুরুতে কেন্টের হয়ে প্রথম দুই ম্যাচে খেলেছিলেন হাসান। এরপর আন্তর্জাতিক ম্যাচের জন্য বাংলাদেশে চলে যাওয়ার আগে তিনি মোট ১২ উইকেট নেন, যার মধ্যে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে স্ট্যানলি পার্কে ৯/১০১-এর দুর্দান্ত বোলিংও ছিল।

কেন্টের ক্রিকেট পরিচালক সাইমন কুক বলেন, হাসান মাহমুদের প্রথম দফার সময় থেকেই কেন্টকে অনুসরণ করা বাংলাদেশি সমর্থকের সংখ্যা বেড়েছে। খালেদ আহমেদের আগমনেও সেই আগ্রহ আরও বাড়বে বলে আশা করছে ক্লাবটি।

/এফআইআর/
সম্পর্কিত
বিপিএলের পরিবর্তে অন্য কিছু হচ্ছে না, তবে...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালকসহ ৩ জন নিষিদ্ধ
এশিয়া কাপে দারুণ বোলিংয়ের পুরস্কার পেলেন মারুফা
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
প্রকাশ্যে থুথু ফেললে ১০০, প্রস্রাব করলে ২০০ রুপি জরিমানা পশ্চিমবঙ্গে
প্রকাশ্যে থুথু ফেললে ১০০, প্রস্রাব করলে ২০০ রুপি জরিমানা পশ্চিমবঙ্গে
এক টিকিটেই বাড়তি দেশ ঘোরা! বাংলাদেশি যাত্রীরা ট্রানজিটে পাবেন যে সুবিধাগুলো
এক টিকিটেই বাড়তি দেশ ঘোরা! বাংলাদেশি যাত্রীরা ট্রানজিটে পাবেন যে সুবিধাগুলো
‘বিমান খাতে বিনিয়োগ বাড়াতে সংশোধন হচ্ছে বিধিমালা’
‘বিমান খাতে বিনিয়োগ বাড়াতে সংশোধন হচ্ছে বিধিমালা’
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা