হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য

স্পোর্টস ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৮আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৮

ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানেই উত্তেজনা। তবে এবারও সেই উত্তেজনার সঙ্গে যোগ হয়েছে পুরোনো এক দৃশ্য- নো হ্যান্ডশেক! দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার নারী এশিয়া কাপের ম্যাচে টসের আগে একে অপরের সঙ্গে হাত মেলাননি ভারত ও পাকিস্তানের দুই অধিনায়ক হারমানপ্রীত কৌর ও ফাতিমা সানা।

ম্যাচ শুরুর আগে টসের সময় দুই অধিনায়কের মধ্যে প্রচলিত সৌজন্য বিনিময়ের অংশ হিসেবে হাত মেলানোর রীতি এবারও দেখা যায়নি। ফলে ভারত-পাকিস্তান ক্রিকেটে ‘হ্যান্ডশেক-নাটক’ যেন থামার নামই নিচ্ছে না।

এ নিয়ে মাঠে দুই দলের হাত না মেলানোর ঘটনা প্রায় এক বছর পূর্ণ করতে যাচ্ছে। যার শুরু হয়েছিল গত বছরের ১৪ সেপ্টেম্বর এই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই। সেবার মাঠে গড়াচ্ছিলো পুরুষদের এশিয়া কাপ।

২২ এপ্রিলের পাহেলগাম হামলার পর সেই ম্যাচে তৎকালীন ভারতীয় টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগার সঙ্গে হাত মেলাননি। ম্যাচটি জিতেছিল ভারত। ম্যাচ শেষেও দুই দলের খেলোয়াড়দের মধ্যে করমর্দন হয়নি।

সেই টুর্নামেন্টে ভারত ও পাকিস্তান আরও দুবার মুখোমুখি হয়েছিল। দুই ম্যাচেই এড়িয়ে যাওয়া হয় হ্যান্ডশেক। এরপর এশিয়া কাপের ট্রফি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মোহসিন নাকভির কাছ থেকে গ্রহণ করতেও অস্বীকৃতি জানিয়েছিল ভারত।

পরের মাসে ভারতীয় নারী দলও একই পথে হাঁটে। কলম্বোয় নারী বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন এড়িয়ে যান ভারতীয় ক্রিকেটাররা।

/এফআইআর/
সম্পর্কিত
পাকিস্তানের বাধা পাকিস্তানই!
‘হার মেনে নেওয়া যায়, প্রতারণা নয়’—বাবার সেই শিক্ষা আজও বুকে ধারণ করেন টেন্ডুলকার
সিপিএলে মিরাজের নতুন মিশন
সর্বশেষ খবর
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
ইরানের তেলবাহী ট্যাঙ্কারে যেকারণে হামলা চালায় যুক্তরাষ্ট্র
ইরানের তেলবাহী ট্যাঙ্কারে যেকারণে হামলা চালায় যুক্তরাষ্ট্র
ট্রাফিক আইন ভাঙায় ঢাকায় দুই দিনে ৩২০৬ মামলা
ট্রাফিক আইন ভাঙায় ঢাকায় দুই দিনে ৩২০৬ মামলা
দেশে যদি তেলই না থাকে তাহলে হাজার হাজার গাড়ির লংমার্চ হয় কীভাবে: শামা ওবায়েদ
দেশে যদি তেলই না থাকে তাহলে হাজার হাজার গাড়ির লংমার্চ হয় কীভাবে: শামা ওবায়েদ
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক