‘পুরো দেশ তাকিয়ে, যাতে আমরা ভালো করি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩৫আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩৫

জাপানের এশিয়ান গেমস ক্রিকেটে এবার মূল দল পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ দল স্বর্ণ পদক জয়ের লক্ষ্যেই জাপান যাবে। তার আগে সোমবার সংবাদ সম্মেলনে উপস্থিত হন এশিয়ান গেমসে বাংলাদেশের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন। 

তিনি বলেছেন, ‘আসলে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার ভাগ্য সবার সবসময় হয় না। আমি মনে করি, এশিয়ান গেমসে বাংলাদেশের সবাই আশা করে বাংলাদেশ ক্রিকেট দল ভালো করবে। আমরা সাধারণত খুব বেশি পদকও পাই না। যেহেতু ক্রিকেট, আমি মনে করি পুরো দেশ আমাদের দিকে তাকিয়ে আছে, যাতে আমরা ভালো করি।’

ইভেন্ট নিয়ে আশার কথাও শোনান সালাউদ্দিন। তার ভাষ্য, ‘আমি আশাবাদী আমরা ভালো করবো। দেখুন-যেহেতু খেলাধুলা করতে আসছি এখানে চ্যাম্পিয়ন চিন্তা করা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। আমরা আশা করবো ছেলে-মেয়েরা ভালো করবে এবং আমরা ভালো পদক নিয়ে আসবো।’

সালাউদ্দিনের কাছে ভালো খেলাই মুখ্য। তিনি মনে করেন, ‘অন্য জায়গায় যখন আমরা খেলতে যাই তখন অনেক সুযোগ-সুবিধা পাই, দর্শকও থাকে। অনেক সময় ভালো রেজাল্ট করি না, সবসময় চ্যালেঞ্জিং। তবে দর্শক থাকাটা আমার কাছে খুব বড় একটা ফ্যাক্টর না। আমরা দেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি, আমরা ভালো খেলবো এবং খেলাটাই মুখ্য। চ্যালেঞ্জ থাকবেই।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
এশিয়ান গেমসে ভারতের ক্রিকেটাররা রুম শেয়ার করবেন, বাংলাদেশকে করতে হচ্ছে না!
বিশ্বকাপ জয়ের মিশনে পিটারসেনকে ফেরালো ইংল্যান্ড
বাংলাদেশের বিপক্ষে ব্যর্থ, তবু লাবুশেনের ওপর আস্থা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
প্রকৃত আসামি বিদেশে, নামে মিল থাকায় জেলেকে কারাগারে পাঠালো পুলিশ
প্রকৃত আসামি বিদেশে, নামে মিল থাকায় জেলেকে কারাগারে পাঠালো পুলিশ
ত্রিভূজ প্রেমের বলি সিফাত, দুই আসামি গ্রেফতারের পর চঞ্চল্যকর তথ্য 
ত্রিভূজ প্রেমের বলি সিফাত, দুই আসামি গ্রেফতারের পর চঞ্চল্যকর তথ্য 
বাণিজ্য অর্থায়নে সহযোগিতা বাড়াতে আইটিএফসির সঙ্গে সিটি ব্যাংকের বৈঠক
বাণিজ্য অর্থায়নে সহযোগিতা বাড়াতে আইটিএফসির সঙ্গে সিটি ব্যাংকের বৈঠক
এনসিপির নেতারা আ.লীগকে রক্ষার শর্তে তাদের সম্পদ ভোগ করছেন: আবু হানিফ
এনসিপির নেতারা আ.লীগকে রক্ষার শর্তে তাদের সম্পদ ভোগ করছেন: আবু হানিফ
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের