স্পিন জাদুতে ম্যাচসেরা মিরাজ

স্পোর্টস ডেস্ক 
১২ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৬ আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৬

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে আবারও জাদু দেখালেন মেহেদী হাসান মিরাজ। বল হাতে ঘূর্ণি জাদুতে এবার ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।

গায়ানায় বাংলাদেশ সময় শনিবার ভোরের ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সকে ৬ উইকেটে হারিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। আগে ব্যাট করে ৮ উইকেটে ১২৬ রানের বেশি করতে পারেনি ত্রিনবাগো। জবাবে জয় পেতে সমস্যা হয়নি গায়ানার।

স্বাগতিক দলটির জয়ে বড় ভূমিকা মিরাজের। ত্রিনবাগোর ব্যাটারদের কঠিন পরীক্ষা নিয়ে ৪ ওভারে মাত্র ২৩ রান ব্যয়ে ৪ উইকেট নেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার। মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই পেলেন ম্যাচ সেরার পুরস্কার।

এর আগে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে সিপিএলে নিজের অভিষেক ম্যাচে ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন মিরাজ। প্রথম দুই ম্যাচে ৮ ওভারে মাত্র ৩৬ রান খরচায় তার শিকার ৭ উইকেট।

ত্রিনবাগোর বিপক্ষে পঞ্চম ওভারে প্রথম বোলিংয়ে আসেন মিরাজ। চতুর্থ বলে তিনি ফিরিয়ে দেন বাঁহাতি ওপেনার কলিন মুনরোকে। পরের বলে তার শিকার নিকোলাস পুরান। দুই বিধ্বংসী ব্যাটারই বড় শট খেলতে গিয়ে হন বোল্ড!

নিজের পরের ওভারে আর উইকেট পাননি মিরাজ। পরে তৃতীয় ওভারে জাইড গুলিকে বোল্ড করে দেন অভিজ্ঞ স্পিনার। ১৫তম ওভারে নিজের কোটা পূর্ণ করতে এসে সুনিল নারাইনকে বোল্ড করেন মিরাজ। 

অর্থাৎ ৪ উইকেটের সবকটিই ব্যাটারদের বোল্ড করে নেন মিরাজ। তার ঘূর্ণি জাদুতেই ১২৯ রানের বেশি করতে পারেনি ত্রিনবাগো।

যদিও পরে ব্যাট হাতে তেমন ভালো করতে পারেননি বাংলাদেশি তারকা। পাঁচ নম্বরে নেমে ১৪ বলে মাত্র ২ রান করে আউট হন তিনি। তবে শাই হোপ ৩৫ বলে ৪২ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন।

৯ ম্যাচে গায়ানার এটি অষ্টম জয়। গ্রুপ পর্বে শুক্রবার প্রথম কোয়ালিফায়ার ম্যাচে তাদের প্রতিপক্ষ অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস।

/টিএ/আইএএম/
সম্পর্কিত
আঙুলের চোটে ছিটকে গেলেন মুশফিক, ফিরবেন কবে?
প্রথম সেশনে দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ
বিশ্বকাপের আগে ওয়ানডেতে নতুন পরীক্ষা নিউজিল্যান্ডের
সর্বশেষ খবর
ডলারের বিপরীতে শক্তিশালী ইউয়ান
ডলারের বিপরীতে শক্তিশালী ইউয়ান
শেখ হাসিনা-কামালসহ ৮ জনের অভিযোগ গঠনের শুনানি ফের পেছালো
জঙ্গি নাটকে ৯ হত্যা  শেখ হাসিনা-কামালসহ ৮ জনের অভিযোগ গঠনের শুনানি ফের পেছালো
রংপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ৪, তিনজনই পোশাক শ্রমিক
রংপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ৪, তিনজনই পোশাক শ্রমিক
সরকারের সমালোচনা করলেই গ্রেফতার, এটা মানবাধিকারের লঙ্ঘন: আখতার হোসেন
সরকারের সমালোচনা করলেই গ্রেফতার, এটা মানবাধিকারের লঙ্ঘন: আখতার হোসেন
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
গরু-ছাগল ছেড়ে মরুর দুম্বা পালন, নতুন সম্ভাবনা দেখছেন খামারি
গরু-ছাগল ছেড়ে মরুর দুম্বা পালন, নতুন সম্ভাবনা দেখছেন খামারি
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী