টেন্ডুলকারকে ছাড়িয়ে টেস্টে রুটের বিশ্বরেকর্ড 

স্পোর্টস ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৮আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৮

জো রুটের রেকর্ড ভাঙার দৌড় যেন থামছেই না। পাকিস্তানের বিপক্ষে বার্মিংহাম টেস্টে অপরাজিত ৬২ রানের ইনিংস খেলে টেস্ট ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন ইংল্যান্ডের এই তারকা ব্যাটার। ছাড়িয়ে গেছেন ভারতীয় ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারকেও।

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের শেষ টেস্টে ৮ উইকেটে জিতেছে ইংল্যান্ড। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা রুট ৬৯ বলে অপরাজিত ৬২ রান করেন। সেই ইনিংসেই টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি ৫০ বা তার বেশি রানের ইনিংসের রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি।

বার্মিংহামে পাওয়া এই ফিফটির মাধ্যমে টেস্টে রুটের ৫০+ রানের ইনিংসের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯-এ। এতদিন ৬৮টি ৫০+ ইনিংস নিয়ে রেকর্ডটি ছিল টেন্ডুলকারের দখলে। ৩৫ বছর বয়সী রুট এখন এককভাবে তালিকার শীর্ষে।

এই তালিকায় তৃতীয় অবস্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি শিবনারায়ণ চন্দরপল। তার ৫০+ রানের ইনিংস ৬৬টি। অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডার ও ভারতের রাহুল দ্রাবিড় দুজনেরই রয়েছে ৬৩টি করে।

রেকর্ড গড়লেও পাকিস্তানের বিপক্ষে পুরো সিরিজটা রুটের জন্য খুব একটা স্মরণীয় ছিল না। পাঁচ ইনিংসে তিনি করেছেন ১৬৪ রান। কোনো সেঞ্চুরিও পাননি। দুইবার আউট হয়েছেন এক অঙ্কের ঘরে। তাই বার্মিংহামে তার অপরাজিত ৬২ রানের ইনিংসটি পেয়েছে বাড়তি গুরুত্ব।

তবে একটি বিশ্বরেকর্ড নিজের করে নেওয়ার পর রুটের চোখ এখন আরও বড় এক মাইলফলকে। টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ডটিও যে টেন্ডুলকারের দখলে।

টেস্টে ৩২৯ ইনিংসে টেন্ডুলকারের সংগ্রহ ১৫ হাজার ২৯১ রান। অন্যদিকে রুট এখন পর্যন্ত ৩০৯ ইনিংসে করেছেন ১৪ হাজার ২৭৮ রান। টেন্ডুলকারকে ছাড়িয়ে টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক হতে আরও প্রয়োজন ১ হাজার ১৪ রান তার।

 

/এফআইআর/
সম্পর্কিত
ভারতের অধিনায়কের সঙ্গে হাত মেলাননি নিগার, বিসিবি যা বলছে
বিপিএলে দুর্নীতির অভিযোগ: আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগের তির
ইংল্যান্ডে প্রথমবার হোয়াইটওয়াশ হলো পাকিস্তান
সর্বশেষ খবর
নৌকা ভ্রমণে এসে পদ্মায় নিখোঁজ ছাত্রদল নেতার লাশ উদ্ধার 
নৌকা ভ্রমণে এসে পদ্মায় নিখোঁজ ছাত্রদল নেতার লাশ উদ্ধার 
ব্যাংকিং খাতে জেন্ডার সমতা, সংখ্যার বাইরে বাস্তবতা
ব্যাংকিং খাতে জেন্ডার সমতা, সংখ্যার বাইরে বাস্তবতা
ট্রেনে শুকনো নারকেল নিষিদ্ধ কেন?
ট্রেনে শুকনো নারকেল নিষিদ্ধ কেন?
ইসলামী ব্যাংকের সামনে চাকরিচ্যুত কর্মকর্তা ও গ্রাহকদের পাল্টাপাল্টি অবস্থান
ইসলামী ব্যাংকের সামনে চাকরিচ্যুত কর্মকর্তা ও গ্রাহকদের পাল্টাপাল্টি অবস্থান
সর্বাধিক পঠিত
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ