অবসরে হেরাথ

স্পোর্টস ডেস্ক
১৭ এপ্রিল ২০১৬, ১৫:৩৮আপডেট : ১৭ এপ্রিল ২০১৬, ১৫:৪৪

রঙ্গনা হেরাথ। ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথ। ক্যারিয়ারের বাকিটা সময় টেস্টে মনোযোগ দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
অবসর প্রসঙ্গে গত সপ্তাহে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডকে (এসএলসি) জানান হেরাথ। আর সেই সিদ্ধান্ত মেনেও নেয় এসএলসি।
আরও পড়ুন: আবাহনীর দায়িত্ব নিলেন ক্রোয়েশিয়ান ড্রাগো মামিচ
এ প্রসঙ্গে হেরাথ বলেন, ‘পরবর্তী ৮ মাসে আমাদের ১২টি টেস্ট ম্যাচ খেলতে হবে। তাই আমার কাছে মনে হয়েছে এই মুহূর্তে ছোট ফরম্যাট থেকে অবসরের সিদ্ধান্তটি সঠিক। এর মাধ্যমে পরবর্তী বিশ্বকাপের জন্য নতুন তারকা ক্রিকেটার নিজেদের জায়গা করে নিতে পারবে। মূলত আমার কাজের চাপ কমাতেই এমন সিদ্ধান্ত নিয়েছি।’ 
৩৮ বছর বয়সী হেরাথ বেশ কয়েক বছর ধরেই হাঁটুর চোটে ভুগছিলেন। ৭১ ওয়ানডেতে ৭৪টি ও ১৭ টি-টোয়েন্টিতে ১৮টি উইকেট শিকার করেছেন তিনি। ২০১৪ টি-টোয়েন্টি শিরোপা জেতাতে অন্যতম ভূমিকা পালন করেছিলেন বাঁহাতি এই স্পিনার।

/এফআইআর/

সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী