অশোভন আচরণে ভারতীয় পেসারের জরিমানা 

স্পোর্টস ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০৪আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০৪

নারী এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার ব্যাটারকে আউট করে প্যাভিলিয়নের দিকে অশোভন অঙ্গভঙ্গি করেছিলেন ভারতের পেসার ক্রান্তি গৌড়। সেই উদযাপনই কাল হয়েছে তার। আচরণবিধি ভাঙার দায়ে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে। পাশাপাশি নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

রবিবার দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে নারী এশিয়া কাপের ফাইনালে আইসিসির আচরণবিধির লেভেল-১ ভঙ্গ করেছেন গৌড়। 

ঘটনাটি ঘটে শ্রীলঙ্কার ইনিংসের প্রথম ওভারেই। ওপেনার ইমেশা দুলানিকে আউট করার পর প্যাভিলিয়নের দিকে ইঙ্গিত করেন তিনি। সেই ঘটনার পরই তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

২৪ মাসের মধ্যে এটাই গৌড়ের প্রথম অপরাধ। তিনি নিজের অপরাধ স্বীকার করেছেন এবং রেফারি সুপ্রিয়া রানি দাসের প্রস্তাবিত শাস্তিও মেনে নিয়েছেন। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

লেভেল-১ অপরাধের ক্ষেত্রে সর্বনিম্ন শাস্তি হিসেবে দেওয়া হয় আনুষ্ঠানিক সতর্কবার্তা। সর্বোচ্চ শাস্তি হতে পারে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুইটি ডিমেরিট পয়েন্ট।

উল্লেখ্য, ফাইনালে শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে রেকর্ড অষ্টমবার নারী এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত।

/এফআইআর/
সম্পর্কিত
গ্রিনের জীবনে এলেন রেড, ক্রিকেটে শুরু নতুন জুটি
বাংলাদেশের সিদ্ধান্তে হতাশ কেন্ট, শেষ দুই ম্যাচে নেই হাসান
স্লো ওভার রেটের খেসারত, ১১ পয়েন্ট কাটা গেলো পাকিস্তানের
সর্বশেষ খবর
গলছে হিমালয়ের বরফ, ঝুঁকিতে ভারতের অর্থনীতি
গলছে হিমালয়ের বরফ, ঝুঁকিতে ভারতের অর্থনীতি
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
কওমি ছাত্রদের আপত্তি: কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণভাবেই হলো কলেজের কনসার্ট
কওমি ছাত্রদের আপত্তি: কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণভাবেই হলো কলেজের কনসার্ট
মাদ্রাসায় যৌন নির্যাতন-বলাৎকার বন্ধে পদক্ষেপ নিতে আইনি নোটিশ
মাদ্রাসায় যৌন নির্যাতন-বলাৎকার বন্ধে পদক্ষেপ নিতে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর