সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২ হাজার ১৫৮ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব মৃত্যু ও হাসপাতালে ভর্তির ঘটনা ঘটে। রবিবার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৮৬৪ জন, ময়মনসিংহ বিভাগে ১৩২ জন, চট্টগ্রাম বিভাগে ৩৪৫ জন, খুলনা বিভাগে ৩২৯ জন, রংপুর বিভাগে ৭৩ জন, বরিশাল বিভাগে ২২৭ জন, রাজশাহী বিভাগে ১৭৬ জন এবং সিলেট বিভাগে ১২ জন রয়েছেন।
চলতি বছরের শুরু থেকে রবিবার পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৭৩ হাজার ৬৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৬৮ হাজার ৬ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৪৬৩ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন।
এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ২২৫ জনের মৃত্যু হয়েছে।
হামের উপসর্গে একদিনে ঝরলো আরও ৯ প্রাণ