ছয় ফ্র‍্যাঞ্চাইজি নিয়ে ক্রিকেটের নতুন ফরম্যাট ঘোষণা, কবে থেকে শুরু?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫

আগে থেকেই এমন একটি কাঠামোয় খেলা হওয়ার ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রবিবার (২৭ সেপ্টেম্বর) ঘরোয়াতে নতুন কাঠামোতে তিন ফরম্যাটের টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বোর্ড। তিন ফরম্যাটের এই প্রতিযোগিতার নামকরণ হয়েছে ‘ডোমেস্টিক ৩’ বা ডি-থ্রি। 

তিন ফরম্যাটের সবগুলো টুর্নামেন্টে অংশ নেবে অভিন্ন ছয়টি ফ্র্যাঞ্চাইজি- এইস ব্লুস্টারস, ফরচুন গ্রুপ, সিটিজেনস ব্যাংক, ওয়ালটন গ্রুপ, সেভেন রিংস সিমেন্ট ও একমি।

রবিবার রাতে রাজধানীর এক অভিজাত হোটেলে এই ‘ডি থ্রি’ কাঠামোর উন্মোচন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

এই অনুষ্ঠানে ছয় ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সামনের তিন বছরের চুক্তি করেছে বিসিবি। তবে ফ্র্যাঞ্চাইজি মডেলে টুর্নামেন্ট আয়োজন হলেও এর আর্থিক ও পরিচালন কাঠামোর বড় অংশই থাকবে বোর্ডের নিয়ন্ত্রণে।

ডি থ্রি কাঠামোতে ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য ব্যয়ের সীমা নির্ধারণ করে দেবে বিসিবি। ক্রিকেটারদের পারিশ্রমিকও ঠিক করবে বোর্ড। প্রতিটি দল ২৩ জন করে ক্রিকেটার দলে নিতে পারবে। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ক্রিকেটারদের নিলাম।

শুধু খেলোয়াড় নয়, কোচিং স্টাফদের পারিশ্রমিকও নির্ধারণ করবে বিসিবি। ফলে ফ্র্যাঞ্চাইজি মালিকানার কাঠামো থাকলেও টুর্নামেন্টটির আর্থিক ও পরিচালন ব্যবস্থায় বোর্ডের নিয়ন্ত্রণই থাকছে মূল জায়গায়।

একইসঙ্গে ঘরোয়া ক্রিকেটারদের আর্থিক সুবিধা বাড়ানো ও তাদের খেলার সুযোগও বাড়াতে চায় বিসিবি।

তিন ফরম্যাটের ‘ডোমেস্টিক ৩’ শুরু হবে টি-টোয়েন্টি দিয়ে। সম্ভাব্য সূচিতে আগামী ১৫ ডিসেম্বর বরিশালের জীবনানন্দ দাস স্টেডিয়ামে শুধু হবে টি-টোয়েন্টি ফরম্যাটের খেলা। এ ছাড়া মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি পর্ব আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এরপর জানুয়ারিতে মাঠে গড়াবে প্রথম শ্রেণির লিগ। আর তিন ফরম্যাটের কাঠামো পূর্ণ হবে আগামী বছরের মে মাসে অনুষ্ঠিত ৫০ ওভারের প্রতিযোগিতা দিয়ে।

তিন ফরম্যাটের এই ডি থ্রি কাঠামোতে সবমিলিয়ে ৪২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে টি-টোয়েন্টি ফরম্যাটে ১৯টি, ওয়ানডে ফরম্যাটে ১৬টি ও প্রথম শ্রেণির টুর্নামেন্টে হবে ৭টি ম্যাচ।

এই কাঠামোতে একেকটি দল তিন ফরম্যাট মিলিয়ে সর্বনিম্ন ১২টি থেকে সর্বোচ্চ ১৭টি ম্যাচ খেলার সুযোগ পাবে।

/টিএ/এফআর/
সম্পর্কিত
রান-বন্যার ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ প্রোটিয়াদের
১৫ হাজার রানে শচীনকে ছাড়িয়ে ওয়ানডের নতুন রেকর্ড কোহলির
হাসান-খালেদের দাপটে যেভাবে প্রথম বিভাগে ফিরলো কেন্ট
সর্বশেষ খবর
সালমান মুক্তাদিরের স্টুডিও ও ভবনে হামলা-ভাঙচুর, ১৩ জনের নামে মামলা
সালমান মুক্তাদিরের স্টুডিও ও ভবনে হামলা-ভাঙচুর, ১৩ জনের নামে মামলা
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
সোহরাওয়ার্দী উদ্যানে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার ৩ সাংবাদিক
সোহরাওয়ার্দী উদ্যানে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার ৩ সাংবাদিক
রান-বন্যার ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ প্রোটিয়াদের
রান-বন্যার ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ প্রোটিয়াদের
সর্বাধিক পঠিত
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত