আরব আমিরাতে বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন নতুন কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ অক্টোবর ২০২৬, ০৮:০০ আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১৪

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং প্যানেলে যুক্ত হতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ কোচ মালিবংওয়ে মাকেতা। ২০২৮ সালের নভেম্বর পর্যন্ত বাংলাদেশ দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৮ সালের নভেম্বর পর্যন্ত মাকেতার সঙ্গে চুক্তি করেছে বোর্ড। 

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে মাকেতার। ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) লেভেল-৪ সনদধারী এই কোচ কাজ করেছেন দেশটির জাতীয় দল, ‘এ’ দল, অনূর্ধ্ব-১৯ দল, জাতীয় ক্রিকেট একাডেমি ও ফ্র্যাঞ্চাইজি পর্যায়ে।

২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সহকারী কোচের দায়িত্বে ছিলেন মাকেতা। ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপেও প্রোটিয়াদের কোচিং স্টাফের সদস্য ছিলেন তিনি। ওই সময়ে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পাশাপাশি শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের অভিযানেও যুক্ত ছিলেন এই কোচ।

তরুণ ক্রিকেটারদের গড়ে তোলার ক্ষেত্রেও রয়েছে তার অভিজ্ঞতা। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল ও অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন। জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন ৪৬ বছর বয়সী কোচ। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রতিভাবান ক্রিকেটারদের প্রস্তুত করাই ছিল সেখানে তার কাজের অন্যতম দিক।

সর্বশেষ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ ও জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন মাকেতা। ২০২৩-২৪ মৌসুমে তার অধীনে সিএসএ ওয়ানডে কাপের দ্বিতীয় বিভাগে চ্যাম্পিয়ন হয় দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। তার কোচিংয়ে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল আইসিসি যুব বিশ্বকাপের সেমিফাইনালেও খেলেছে।

বাংলাদেশের দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মাকেতা। বিসিবির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব পেয়ে আমি আনন্দিত। বিসিবি আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছে, তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। দলের সাফল্যে ইতিবাচক অবদান রাখার অপেক্ষায় আছি।’

বাংলাদেশ দলকে সম্ভাবনাময় হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমাদের দলে অনেক তরুণ ও রোমাঞ্চকর প্রতিভা রয়েছে। ফিল ও কোচিং স্টাফের অন্য সদস্যদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। খেলোয়াড়দের সেরাটা বের করে আনা এবং তাদের ধারাবাহিক উন্নতিতে সহায়তা করাই হবে আমার লক্ষ্য।’

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
এশিয়ান গেমসে ব্রোঞ্জের লড়াই: বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা
বিশ্বকাপে সুপার সেভেনের সম্ভাব্য দলসহ সূচি কীভাবে আগেই ঠিক হলো?
সময় নষ্ট করলে ৫ রান জরিমানা, আরও যেসব নতুন নিয়ম করেছে আইসিসি
সর্বশেষ খবর
মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হতে পারে: ট্রাম্প
মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হতে পারে: ট্রাম্প
বৃষ্টি এলেই ভিজতেন, রোদ উঠলেই পুড়তেন; অবশেষে ঘর পেলেন কফিল প্রামাণিক
বৃষ্টি এলেই ভিজতেন, রোদ উঠলেই পুড়তেন; অবশেষে ঘর পেলেন কফিল প্রামাণিক
আমড়ার মৌসুমে বদলে যায় আটঘর, নৌপথে দেখুন সবুজ বাগানের সৌন্দর্য
আমড়ার মৌসুমে বদলে যায় আটঘর, নৌপথে দেখুন সবুজ বাগানের সৌন্দর্য
হুথিদের ওপর ইয়েমেনি সেনাবাহিনীর ব্যাপক হামলা
হুথিদের ওপর ইয়েমেনি সেনাবাহিনীর ব্যাপক হামলা
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার