মুম্বাইকে ৭ উইকেটে হারালো মুস্তাফিজের সানরাইজার্স

স্পোর্টস ডেস্ক
১৮ এপ্রিল ২০১৬, ২৩:৫৩আপডেট : ১৮ এপ্রিল ২০১৬, ২৩:৫৫

৫৯ বলে ৯০ রানের দুর্দান্ত ইনিংস খেলে সানরাইজার্সের জয়ের নায়ক ডেভিড ওয়ার্নার আইপিএলে নিজেদের তৃতীয় ম্যাচে এসে অবশেষে জয়ের মুখ দেখলো মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দরাবাদ। মুম্বাইয়ের দেওয়া ১৪৩ রানের টার্গেটে খেলতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৭ বল হাতে রেখে ম্যাচ জিতে নেয় সানরাইজার্স। ৫৯ বলে ৯০ রানের দুর্দান্ত ইনিংস খেলে সানরাইজার্সের জয়ের নায়ক ডেভিড ওয়ার্নার। ৭টি চার ও চারটি ছক্কা হাঁকিয়েছেন তিনি।

এদিন বল হাতে তেমন একটা সুবিধা করতে পারেননি মুস্তাফিজ। ৪ ওভারে ৩২ রান দিয়ে নিয়েছেন একটি উইকেট। দুর্দান্ত ইয়র্কারে হার্দিক পান্ডের স্ট্যাম্প লণ্ডভণ্ড করে দেন হালের এই বোলিং সেনসেশন।

সোমবার রাজীব গান্ধী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেন সানরাইজার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নার। বল করতে নেমে প্রথম ওভারে দলকে উইকেট এনে দেন ভুবনেশ্বর কুমার। তার পঞ্চম বলে উইকেটরক্ষক ওঝার হাতে ক্যাচ আউট হয়েছেন ওপেনার মার্টিন গাপটিল (২)।

কুমার ও বারিন্দার স্রান শুরুটা ভালো করতে পারলেও আগের দুই ম্যাচের ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি মুস্তাফিজ। নিজের প্রথম ওভারে দেন ৯ রান। দ্বিতীয় স্পেলে বল করতে এসেও সুবিধা করতে পারেননি। নিজের দ্বিতীয় ওভারে দেন ১৩ রান। তবে তৃতীয় ওভারে ঘুরে দাঁড়ান কাটার মাস্টার। এই ওভারে মাত্র চার রান দেন।

চতুর্থ ওভারে একটি উইকেটটিও তুলে নেন। হার্ডিক পান্ডেকে বোল্ড করেন তিনি। এই ওভারে দেন ৬ রান। ফলে মোট ৪ ওভারে ৩২ রান দিয়ে একটি উইকেট পান মুস্তাফিজ। সানরাইজার্সের বোলার বারিন্দার স্রান ও ভুবনেশ্বর দুর্দান্ত বল করেছেন। স্রান ৪ ওভারে ২৮ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেছেন। ভুবনেশ্বর ৪ ওভারে দিয়েছেন মাত্র ১৭ রান। তবে উইকেট পেয়েছেন একটি।

মুম্বাইর ব্যাটসম্যানরা শুরুতে জ্বলে উঠতে পারেননি। পাটেল (১০), রোহিত শর্মা (৫) ও জস বাটলার (১১) দ্রুতই মাঠ থেকে বিদায় নেন। কিন্তু ওয়ান ডাউনে মাঠে নামা আম্বাতি রাইডু ও ক্রুনাল পান্ডে দলের হাল ধরেন। রাইদু ৫৪ বলে ৩টি চার ও দুটি ছক্কায় ৫৪ রান করে বিদায় নেন। ২৮ বলে ৩টি চার ও ৩টি ছক্কায় ৪৯ রান করে অপরাজিত থাকেন ক্রুনাল পান্ডে। তার ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে মুম্বাই।

১৪৩ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই ফিরে যান শিখর ধাওয়ান। এরপর হাল ধরে ডেভিড ওয়ার্নার ও হেনরিকস। ২০ রান করে হেনরিকস আউট হলে কিছুক্ষণ পর ফিরে যান মরগানও (১১)। তবে শেষ পর্যন্ত ওয়ার্নারের ৫৯ বলে ৯০ রান ও দীপক হুদার ৯ বলে ১৭ রানে ম্যাচ জিতে নেয় মুম্বাই।

/এমআর/

সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী