তিনশ পার করে প্রথম দিন শেষ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
০৯ অক্টোবর ২০২৬, ২০:০৭ আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ২০:০৭

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দ্বিতীয় সেশনে পড়েছে চার উইকেট, শেষ সেশনে তিনটি। অথচ দাপুটে সূচনায় দিনের প্রথম সেশনে মাত্র একটি উইকেট হারিয়েছিল বাংলাদেশ। ওই সেশনে ওভারপ্রতি ৫.১৫ রান তুলে দারুণ শুরুর বার্তাও দিয়েছিল। কিন্তু টেস্টের রোমাঞ্চই এখানে- প্রতি সেশনে বদলে যায় যার চিত্র! ঘুরে দাঁড়িয়ে আফগানিস্তানও দুর্দান্ত লড়াই উপহার দিয়েছে। তাতে শুরুতে বাংলাদেশের যে সম্ভাবনা দেখা যাচ্ছিলো, তা মিলিয়ে গেছে দিনের শেষভাগে পথহারানোয়। প্রথম ইনিংসে ৮ উইকেটে ৩১৭ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। 

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৮৩ রান করেছেন তানজিদ হাসান। ঝড়ো ব্যাটিংয়ে শুরুর ছন্দটা গড়ে দেন তিনি। সাদমান ইসলাম আউট হয়েছেন ৬৭ রানে। মুমিনুল হকও পেয়েছিলেন ভালো শুরু। কিন্তু কেউই ইনিংসকে সেঞ্চুরিতে রূপ দিতে পারেননি। এ কারণেই দিনের খেলা শেষে খুব বেশি চওড়া হাসি থাকছে না বাংলাদেশের। 

তবু এই পিচে উইকেটের অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে। স্পিনাররা টার্ন পাচ্ছেন, পেসারদের জন্য রয়েছে রিভার্স সুইং, আর মাঝেমধ্যে একটু খাটো লেংথের বলও বিপজ্জনকভাবে লাফিয়ে উঠছে। ফলে বাংলাদেশের সংগ্রহটা মোটেও কম নয়। 

অথচ টস জিতে আবুধাবিতে ব্যাট করতে নামা বাংলাদেশ তানজিদ হাসান ও সাদমান ইসলামের ব্যাটে ভালো শুরু পেয়েছিল। দুজনে মিলে ১২৪ রানের ওপেনিং জুটি উপহার দেন। কিন্তু মাঝের দিকে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়লে লিটন দাসের ধৈর্যশীল ব্যাটিংয়ে তিনশ রানের গণ্ডি পেরিয়েছে বাংলাদেশ। 

তানজিদ ছিলেন দুই ওপেনারের মধ্যে বেশি আক্রমণাত্মক। মাত্র ৭১ বলে ৮টি চার ও ৪টি ছক্কায় ৮৩ রান করেন তিনি। অন্য প্রান্তে সাদমান ১১১ বল খেলে ৭টি চারের সাহায্যে করেন ৬৭ রান।

মুমিনুল হক যোগ করেন ৩৯ রান। তবে দ্রুত দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। কোনো রান না করেই বিদায় নেন মুশফিকুর রহিম। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আউট হন ২৯ রানে। একসময় ৩ উইকেটে ২২১ রান নিয়ে স্বস্তিতে থাকা বাংলাদেশের স্কোর পরপর দুই উইকেট হারিয়ে ২২৫ রানে দাঁড়ায় ৫ উইকেট! 

এরপর লিটন দাসের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। ৮৯ বলে ৫৩ রানের ধৈর্যশীল ইনিংস খেলেন তিনি। তার ব্যাটিংয়ে তিনশ রানের মাইলফলক পেরোয় স্বাগতিকরা। মেহেদী হাসান মিরাজ করেন ২৪ রান। কিন্তু লিটন হাফসেঞ্চুরি করে থিতু হওয়ার ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত সপ্তম উইকেট হিসেবে আউট হলে আবার পথ হারায় বাংলাদেশ। 

শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে দিন শেষ করেছে তারা। ৩৩ বলে এক চারে ১১ রানে ব‍্যাট করছেন নাঈম হাসান। চার রানে খেলছেন তাইজুল ইসলাম।

আফগানিস্তানের হয়ে সবচেয়ে সফল বোলার মোহাম্মদ সেলিম। ৭০ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। ইয়ামিন আহমদজাই পেয়েছেন ২ উইকেট। ইসমত আলমও ২ উইকেট নিয়েছেন। একটি নিয়েছেন কায়েস আহমেদ। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেকের দিনও ব্যাটিং-দুর্দশা কাটলো না বাংলাদেশের 
ধস সামলে লিটন-মিরাজের প্রতিরোধ
তানজিদের ঝড়ো ব্যাটিং, দারুণ সূচনায় লাঞ্চ বিরতিতে বাংলাদেশ 
সর্বশেষ খবর
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
সবার আগে প্রশাসনের লোকদের ওপর ‘অপারেশন ক্লিন হার্ট’ চালানো দরকার: এমপি মাজেদ 
সবার আগে প্রশাসনের লোকদের ওপর ‘অপারেশন ক্লিন হার্ট’ চালানো দরকার: এমপি মাজেদ 
প্রতিটি চ্যালেঞ্জকে সমস্যা সমাধানের সুযোগ হিসেবে দেখছে সরকার: মাহদী আমিন
প্রতিটি চ্যালেঞ্জকে সমস্যা সমাধানের সুযোগ হিসেবে দেখছে সরকার: মাহদী আমিন
হরমুজে ‘অবৈধভাবে’ চলাচলকারী ট্যাংকারে ইরানের হামলা
হরমুজে ‘অবৈধভাবে’ চলাচলকারী ট্যাংকারে ইরানের হামলা
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
১ কোটি ৬২ লাখ টাকায় ৪০ হাজার ইউনিফর্ম তৈরি কেএনএফের, ৯ জনের বিরুদ্ধে মামলা
১ কোটি ৬২ লাখ টাকায় ৪০ হাজার ইউনিফর্ম তৈরি কেএনএফের, ৯ জনের বিরুদ্ধে মামলা
পাকিস্তানের মানচিত্র বদলাতে চান সেনাপ্রধান আসিম মুনির
পাকিস্তানের মানচিত্র বদলাতে চান সেনাপ্রধান আসিম মুনির