হরমুজে ‘অবৈধভাবে’ চলাচলকারী ট্যাংকারে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
০৯ অক্টোবর ২০২৬, ২০:৩৩ আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ২০:৩৩

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি বলেছে, হরমুজ প্রণালির দক্ষিণে ‘অবৈধ পথ’ দিয়ে যাওয়ার চেষ্টা করা এনভি সানশাইন নামের একটি বিশাল এলপিজি গ্যাসবাহী জাহাজে তারা হামলা চালিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, শুক্রবার (০৯ অক্টোবর) জাহাজটির ইঞ্জিনকক্ষ ও চালনাব্যবস্থায় ভয়াবহ আগুন ধরেছে।

বিবৃতিতে আরও বলা হয়, আইআরজিসি নৌবাহিনীর সদস্যরা প্রণালি পরিচালনার দায়িত্বে আছেন। তারা এই অঞ্চলে আগ্রাসী সেনাবাহিনীর উপস্থিতি অনুমোদন করবেন না এবং এই ব্যবস্থাপনা ব্যাহত করতে শত্রুর অপকর্মের কঠোর জবাব দেবেন।

এদিকে ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) আলাদাভাবে জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের আল জাজিরার ১৩ নটিক্যাল মাইল পশ্চিমে একটি জাহাজ অজ্ঞাত ক্ষেপণাস্ত্র আঘাতে আক্রান্ত হয়েছে। এতে আগুন ধরলেও তা পরে নিভিয়ে ফেলা হয়েছে। দুটি ঘটনা একই কিনা, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায় নি।

/এসএইচএম/
সম্পর্কিত
ককরোচ পার্টির বিক্ষোভ ঘিরে দিল্লিতে উত্তেজনা, যন্তর মন্তরে বন্ধ ইন্টারনেট
কলকাতায় মুসলিমদের খাওয়ার পানি না দেওয়ার অভিযোগ: জাতিসংঘে চিঠি তৃণমূল এমপির
এক সময় ছিল সিআইএ’র এয়ারফিল্ড, এখন চীনের সামরিক ঘাঁটি
সর্বশেষ খবর
ককরোচ পার্টির বিক্ষোভ ঘিরে দিল্লিতে উত্তেজনা, যন্তর মন্তরে বন্ধ ইন্টারনেট
ককরোচ পার্টির বিক্ষোভ ঘিরে দিল্লিতে উত্তেজনা, যন্তর মন্তরে বন্ধ ইন্টারনেট
যুক্তরাষ্ট্রকে সংলাপের মাধ্যমে সাইবার নিরাপত্তা ঝুঁকি মোকাবিলার আহ্বান চীনের
যুক্তরাষ্ট্রকে সংলাপের মাধ্যমে সাইবার নিরাপত্তা ঝুঁকি মোকাবিলার আহ্বান চীনের
লাল কার্ডের ম্যাচে সাব্বিরের হ্যাটট্রিক, কিংসের ৭ গোলের উৎসব
লাল কার্ডের ম্যাচে সাব্বিরের হ্যাটট্রিক, কিংসের ৭ গোলের উৎসব
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
১ কোটি ৬২ লাখ টাকায় ৪০ হাজার ইউনিফর্ম তৈরি কেএনএফের, ৯ জনের বিরুদ্ধে মামলা
১ কোটি ৬২ লাখ টাকায় ৪০ হাজার ইউনিফর্ম তৈরি কেএনএফের, ৯ জনের বিরুদ্ধে মামলা
পাকিস্তানের মানচিত্র বদলাতে চান সেনাপ্রধান আসিম মুনির
পাকিস্তানের মানচিত্র বদলাতে চান সেনাপ্রধান আসিম মুনির