ধস সামলে লিটন-মিরাজের প্রতিরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০২৬, ১৮:১৬ আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ১৮:১৮

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দারুণ শুরুর পর ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া দলকে সেই অবস্থা থেকে টেনে তোলার চেষ্টা করছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনে চায়ের বিরতিতে ৫ উইকেটে ২২৬ রান তুলেছিল বাংলাদেশ। পরে লিটন-মিরাজের প্রতিরোধে ৬৭ ওভার শেষে সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ২৮১ রান।

দ্বিতীয় সেশনে চার উইকেট হারায় বাংলাদেশ। সাদমান ইসলাম ১১১ বলে ৬৭ রান করে ফেরেন। মুমিনুল হক করেন ৭০ বলে ৩৯। এরপর দ্রুত বিদায় নেন মুশফিকুর রহিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। মুশফিক ৭ বল খেলে কোনো রান করতে পারেননি। শান্তর ব্যাট থেকে আসে ৪২ বলে ২৯ রান। চায়ের বিরতির ঠিক আগে মাত্র ৪ রানের মধ্যে শেষ তিনটি উইকেট হারিয়ে বড় ধাক্কা খায় বাংলাদেশ।

তবে সেই বিপর্যয় সামাল দিতে চেষ্টা করেন লিটন ও মিরাজ। দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে আবারও ইনিংস গুছিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশ।

লিটন শেষ পর্যন্ত ৫৪ বলে ৩৬ রানে অপরাজিত আছেন। অন্য প্রান্তে মিরাজের সংগ্রহ ৪৮ বলে অপরাজিত ২২ রান। 

এর আগে প্রথম সেশনটা দাপটের সঙ্গে কাটিয়েছিল বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসানের ঝড়ো হাফসেঞ্চুরিতে ২৬ ওভারে বাংলাদেশ প্রথম ইনিংসে সংগ্রহ করে ১ উইকেটে ১৩৪ রান। ৭১ বলে তানজিদের ৮৩ রানের ইনিংস শুরুর ছন্দ ঠিক করে দিয়েছিল।  

/এফআইআর/
সম্পর্কিত
তানজিদের ঝড়ো ব্যাটিং, দারুণ সূচনায় লাঞ্চ বিরতিতে বাংলাদেশ 
একমাত্র টেস্টে আফগানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ 
আত্মবিশ্বাস নিয়েই আজ আফগানদের বিপক্ষে নামছে বাংলাদেশ 
সর্বশেষ খবর
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
চাঁদাবাজির অভিযোগ করায় বিএনপি নেতাকে মারধর, গ্রেফতার ২
চাঁদাবাজির অভিযোগ করায় বিএনপি নেতাকে মারধর, গ্রেফতার ২
‘জাতীয় মসজিদের খতিবের কিছু হলে ধর্মপ্রাণ মানুষ দাঁতভাঙা জবাব দেবে’
‘জাতীয় মসজিদের খতিবের কিছু হলে ধর্মপ্রাণ মানুষ দাঁতভাঙা জবাব দেবে’
বিরতির পর গোলবন্যা, ব্রাদার্সকে ৬ গোল দিলো ফর্টিস
বিরতির পর গোলবন্যা, ব্রাদার্সকে ৬ গোল দিলো ফর্টিস
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
১ কোটি ৬২ লাখ টাকায় ৪০ হাজার ইউনিফর্ম তৈরি কেএনএফের, ৯ জনের বিরুদ্ধে মামলা
১ কোটি ৬২ লাখ টাকায় ৪০ হাজার ইউনিফর্ম তৈরি কেএনএফের, ৯ জনের বিরুদ্ধে মামলা