পাকিস্তানে খেলবে না ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
১৯ এপ্রিল ২০১৬, ১২:৫১আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ১৩:০০

পাকিস্তানে খেলবে না ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজকে ঘরের মাটিতে সিরিজের কিছু ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু নিরাপত্তাহীনতার কারণে পাকিস্তানে সফর করতে অস্বীকৃতি জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
বিষয়টি নিশ্চিত করে পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান বলেছেন, ‘আমরা সিরিজের টি-টোয়েন্টি ম্যাচগুলো পাকিস্তানের মাটিতে খেলার প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু তারা নিরাপত্তাহীনতায় এখানে আসতে রাজি হয়নি। তাই পুরো সিরিজটি এখন আরব আমিরাতেই অনুষ্ঠিত হবে।’
আগামী সেপ্টেম্বর-অক্টোবরে আসন্ন সিরিজে দুটি টেস্ট, ৫টি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের। ২০০৯ সালে পাকিস্তানে শ্রীলঙ্কার টিম বাসে জঙ্গি হামলার পর বড় কোনও টেস্ট খেলুড়ে দল নিরাপত্তাহীনতায় সেখানে আর খেলতে যায়নি। সেই লক্ষ্যেই প্রয়োজনে বাড়তি সম্মানীর লোভ দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে কিছু ম্যাচ পাকিস্তানের মাটিতে খেলতে আমন্ত্রণ জানিয়েছিল।   

উল্লেখ্য, গত বছর অনেক চেষ্টা করে জিম্বাবুয়েকে পাকিস্তান এনেছিল পিসিবি। তারা সেখানে দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলে।  

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের