প্রিমিয়ার লিগে প্রথম দিনেই মুখোমুখি মাশরাফি-তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০১৬, ১৯:২৯আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ১৯:৪২

প্রিমিয়ার লিগে প্রথম দিনেই মুখোমুখি মাশরাফি-তামিম মঙ্গলবার ঢাকা প্রিমিয়ার লিগ ২০১৫-১৬ মৌসুমের প্রথম তিন রাউন্ডের ফিক্সচার প্রকাশ করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। প্রতিটি রাউন্ডে একদিন করে রিজার্ভ ডে রাখা হয়েছে। তবে বাইলজ অনুযায়ী রিজার্ভ ডেতে পুনরায় কোনও ম্যাচ হবে না। আগের দিন যেখান থেকে শুরু হয়েছে, সেখান থেকেই পরের দিন শুরু হবে।
আগামী ২২ এপ্রিল থেকে তিনটি মাঠে লিগের খেলাগুলো শুরু হবে। ভেন্যুগুলো হচ্ছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি।
উত্তেজনা ছড়াতে প্রথম দিনই মুখোমুখি হচ্ছে জাতীয় দলের দুই তারকা মাশরাফি বিন মুর্তজা ও তামিম ইকবাল। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তামিমের আবাহনী লিমিটেড ও মাশরাফির কলাবাগান ক্রীড়া চক্রের মধ্যকার ম্যাচটি।

প্রথম দিন আরও দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। সাভারের বিকেএসপির-৩ নম্বর মাঠে খেলবে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস)।

একদিন পর ২৪ এপ্রিল প্রথম রাউন্ডের বাকি তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। মিরপুরে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন মুখোমুখি হবে। ফতুল্লায় খেলবে কলাবাগান ক্রিকেট একাডেমি ও শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। বিকেএসপিতে লিজেন্ডস অব রূপগঞ্জ ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের ম্যাচটি অনুষ্ঠিত হবে।
২৬ এপ্রিল থেকে শুরু হবে দ্বিতীয় রাউন্ডের ম্যাচগুলো। এদিন বিকেএসপি তিন নম্বর মাঠে অনুষ্ঠিত হবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব বনাম ক্রিকেট কোচিং স্কুল ম্যাচটি। ফতুল্লায় হবে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও কলাবাগান ক্রীড়া চক্র এবং মিরপুরে হবে আবাহনী লিমিটেড ও শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের মধ্যকার ম্যাচটি।

২৮ এপ্রিল দ্বিতীয় রাউন্ডের খেলায় মিরপুর স্টেডিয়ামে কলাবাগান ক্রিকেট একাডেমি মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়নের। বিকেএসপিতে খেলবে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব এবং লিজেন্ডস অব রূপগঞ্জ খেলবে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ফতুল্লায়।

দ্বিতীয় রাউন্ড শেষ হওয়ার একদিন পর ৩০ এপ্রিল শুরু হবে তৃতীয় রাউন্ড। এদিন মিরপুরে মুখোমুখি হবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও কলাবাগান ক্রীড়া চক্র, ফতুল্লায় মুখোমুখি হবে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও শেখ জামাল ধানমণ্ডি ক্লাব এবং বিকেএসপিতে মুখোমুখি হবে আবাহনী লিমিটেড ও ব্রাদার্স ইউনিয়ন।

২ মে কলাবাগান ক্রিকেট একাডেমি খেলবে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে বিকেএসপি-৩ নম্বর মাঠে। মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলবে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ফতুল্লায় এবং মিরপুরে খেলবে ক্রিকেট কোচিং স্কুল ও গাজী ট্যাংক ক্রিকেটার্স।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের