প্রতি ক্রিকেটারের জন্য ২৫ হাজার ডলার চায় পিসিবি!

স্পোর্টস ডেস্ক
২৬ অক্টোবর ২০২৬, ০৮:০০ আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৪

নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনাপত্তিপত্র বা এনওসি নিয়ে জটিলতায় পড়েছেন টুর্নামেন্ট খেলার অপেক্ষায় থাকা দেশটির ক্রিকেটাররা। এমনকি আগে যাদের এনওসি দেওয়া হয়েছিল, তাদেরও আপাতত লিগে খেলার অনুমতি স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে ক্রিকইনফো।

এনপিএলের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির বরাতে ক্রিকইনফো জানিয়েছে, পাকিস্তানি ক্রিকেটারদের এনওসি দেওয়ার বিনিময়ে পিসিবি অর্থ দাবি করেছে বলে আলোচনা রয়েছে। প্রতিটি ক্রিকেটারের জন্য এই ফি প্রায় ২৫ হাজার মার্কিন ডলার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে লিগ কর্তৃপক্ষের কাছে এ ধরনের দাবি লিখিতভাবে জানানো হয়েছে কি না, তা নিশ্চিত করতে পারেনি সংবাদমাধ্যমটি।

আট দলের এনপিএল শুরু হচ্ছে ২৬ অক্টোবর, চলবে ২১ নভেম্বর পর্যন্ত। টুর্নামেন্টের ম্যাচগুলো হবে নেপালের কাঠমান্ডুতে। পাকিস্তানের কয়েকজন ক্রিকেটার ইতোমধ্যে সেখানে পৌঁছেছেন। অন্যদিকে, যারা নেপালের উদ্দেশে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তারা পরিস্থিতির সমাধান না হওয়া পর্যন্ত যাত্রা পিছিয়ে দিয়েছেন বলে জানা গেছে।

এনওসি নিয়ে জটিলতার পেছনে সম্ভাব্য ফি-ই মূল কারণ কি না, কিংবা সত্যিই এমন ফি দাবি করা হয়েছে কি না, তা এখনো পরিষ্কার নয়। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি পিসিবি।

এনপিএলে খেলার কথা রয়েছে পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক সাহেবজাদা ফারহান, হায়দার আলী, হুনাইন শাহ, হুসাইন তালাত, ইফতিখার আহমেদ, হাসান আলী ও উসামা মীরের। 

চলতি বছরই কেন্দ্রীয় চুক্তির নতুন কাঠামো ঘোষণা করেছিল পিসিবি। সেখানে সাদা বল ও লাল বলের ক্রিকেটের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়। কাঠামোটিতে ‘ফরম্যাট ট্র্যাক ডি’ নামে একটি বিভাগও ছিল, যেখানে থাকা ক্রিকেটারদের টি-টোয়েন্টি বিশেষজ্ঞ হিসেবে বিবেচনা করার কথা।

নীতিগতভাবে এই বিভাগের ক্রিকেটারদের যত খুশি টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ দেওয়ার কথা। কিন্তু শর্ত হলো, এক্ষেত্রে সূচি পিসিবির নির্ধারিত আন্তর্জাতিক ম্যাচের সঙ্গে সাংঘর্ষিক হতে পারবে না।

তবে নতুন কাঠামোয় কোন ক্রিকেটার কোন বিভাগে পড়ছেন, তা পিসিবি প্রকাশ্যে জানায়নি। এমনকি কাঠামোটি কার্যকর হয়েছে কি না, সেটিও স্পষ্ট নয়। এনপিএলে খেলতে যাওয়া ক্রিকেটারদের কেউই বর্তমানে পাকিস্তানের টেস্ট বা ওয়ানডে পরিকল্পনায় নেই। তারপরও তাদের নেপাল লিগে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটেনি।

 

/এফআইআর/
সম্পর্কিত
শেষ উইকেটে বিশ্বরেকর্ড, শাদাবের অবিশ্বাস্য সেঞ্চুরিতে পাকিস্তানের রূপকথার জয়
ডি-থ্রি ট্রফির উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল বরিশালে
ল্যাঙ্কাশায়ারে অ্যান্ডারসনের ২৫ বছরের পথচলার ইতি, তবে... 
সর্বশেষ খবর
বিএনপির কাছে জামায়াত-এনসিপি বিরিয়ানির ভাগ চাইলেও পাওয়ার সম্ভাবনা নেই: রাশেদ খাঁন
বিএনপির কাছে জামায়াত-এনসিপি বিরিয়ানির ভাগ চাইলেও পাওয়ার সম্ভাবনা নেই: রাশেদ খাঁন
ভিড় জমিয়ে টাকা-স্বর্ণালঙ্কার চুরিই তাদের পেশা
ভিড় জমিয়ে টাকা-স্বর্ণালঙ্কার চুরিই তাদের পেশা
নাটকীয় প্রত্যাবর্তনে চতুর্থ মেয়াদে ব্রাজিলের প্রেসিডেন্ট ফিলিস্তিনপন্থী লুলা
নাটকীয় প্রত্যাবর্তনে চতুর্থ মেয়াদে ব্রাজিলের প্রেসিডেন্ট ফিলিস্তিনপন্থী লুলা
বরফের দেশে রক্তের জলপ্রপাত!
বরফের দেশে রক্তের জলপ্রপাত!
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক