শ্রীলঙ্কার কাছে পাকিস্তানের হারে ইংল্যান্ডের বিদায় 

স্পোর্টস ডেস্ক
২৭ অক্টোবর ২০২৬, ২০:৪৫ আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ২০:৪৫

সমীকরণ ছিল এমন- পাকিস্তানের কাছে শ্রীলঙ্কার হারই ছিল ইংল্যান্ডের ফাইনালে ওঠার শেষ ভরসা। কিন্তু লাহোরে মঙ্গলবার স্বাগতিকদের অসহায় আত্মসমর্পণে সেই আশাও শেষ হয়ে গেছে। শ্রীলঙ্কার কাছে পাকিস্তানের ৮ উইকেটের হারে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছে ইংল্যান্ড। 

তিন ম্যাচেই হেরেছে হ্যারি ব্রুকের দল। তাই আজ যদি শ্রীলঙ্কাকে পাকিস্তান হারিয়ে দিতো, তাহলে ইংল্যান্ডের সামনে সুযোগ ছিল বৃহস্পতিবার শ্রীলঙ্কাকে হারিয়ে শনিবারের ফাইনালে জায়গা করে নেওয়ার।

কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে ২৫.৩ ওভারে মাত্র ১১০ রানে অলআউট হয়ে গেছে পাকিস্তান। জবাবে ২ উইকেট হারিয়ে মাত্র ১৮.১ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। ফলে বৃহস্পতিবার ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচটি এখন নিয়মরক্ষার লড়াইয়ে পরিণত হয়েছে।

পাকিস্তানের বিপক্ষে দাপুটে বোলিংয়ে শনিবারের ফাইনালের আগে নিজেদের শক্তির জানান দিয়েছে শ্রীলঙ্কা। বাঁহাতি পেসার দিলশান মাদুশঙ্কা ৩৪ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন। তার বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ১১০ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন বাবর আজম। ২৪ রানে দুটি নেন সাহান আরাচ্চিগে।

জবাবে উদ্বোধনী ব্যাটার কামিন্দু মেন্ডিসের অপরাজিত ৬২ রানের ইনিংসে দ্রুত জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা। ৬০ বলে ৬২ রান করে দলকে লক্ষ্যে পৌঁছে দেন তিনি। তার ইনিংসে ছিল ৮টি চার ও ২টি ছক্কা। পাভান রত্নায়েকে ২৩ রানে অপরাজিত থাকেন। 

 

/এফআইআর/
সম্পর্কিত
পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড গড়ে কিউইদের হারালো ভারত 
টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষ চারে থাকা চাপ নয়, অনুপ্রেরণা: শান্ত
টেস্টের আগের দিন অনুশীলনে চোট মুশফিকের
সর্বশেষ খবর
পিরোজপুরে লাশ দাফনে বাধা: অভিযোগ তদন্তে কমিটি করলো জামায়াত
পিরোজপুরে লাশ দাফনে বাধা: অভিযোগ তদন্তে কমিটি করলো জামায়াত
জবির নতুন প্রক্টর নাছির আহমদ, জনসংযোগ পরিচালক আনিসুর রহমান
জবির নতুন প্রক্টর নাছির আহমদ, জনসংযোগ পরিচালক আনিসুর রহমান
হরমুজের কাছে মাইন বিস্ফোরণে তেলের ট্যাঙ্কারে আগুন
হরমুজের কাছে মাইন বিস্ফোরণে তেলের ট্যাঙ্কারে আগুন
মেয়ের মৃত্যুর পর গর্ভের সন্তানসহ মারা গেলেন মা আদুরি
মেয়ের মৃত্যুর পর গর্ভের সন্তানসহ মারা গেলেন মা আদুরি
সর্বাধিক পঠিত
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’