উইকেট ফেলতে পারছে না বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
৩১ অক্টোবর ২০২৬, ১৩:০৩ আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ১৩:১২

মিরপুরে বাংলাদেশকে ১৪২ রানে গুটিয়ে ১৭০ রানের লক্ষ্যে দারুণ শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম টেস্টে জয়ের লক্ষ্যে ১৪.১ ওভারে বিনা উইকেটে ৬৪ রান তুলেছে তারা। জয়ের জন্য তাদের আরও দরকার ১০৬ রান। 

উইকেটের জন্য ঘাম ঝরাচ্ছেন বাংলাদেশের বোলাররা। বিপরীতে অনায়াসে খেলে যাচ্ছেন দুই ওপেনার জন ক্যাম্পবেল ও ব্র্যান্ডন কিং। তারা অপরাজিত আছেন ২৭ ও ২৯ রানে। 

এই রিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টিতে আপাতত বন্ধ রয়েছে খেলা। 

এর আগে সকালে ব্যাটিং বিপর্যয়ের মুখে স্বাগতিকরা নাঈম হাসানের ফিফটিতে ভর করে ১৪২ রান তুলেই অলআউট হয়েছে। 

সকাল থেকে একপ্রান্তে একের পর এক উইকেট পড়লেও অবিচল ছিলেন নাঈম হাসান। সতীর্থদের আসা-যাওয়ার মধ্যে দাঁড়িয়ে ক্যারিয়ারসেরা ইনিংস খেলেছেন এই অফ স্পিনার। ৯১ বলে ৫২ রানের ইনিংস খেলে আউট হতেই শেষ হয় বাংলাদেশের ইনিংস। 

চতুর্থ দিন বাংলাদেশ ৬ উইকেটে ৭৯ রান নিয়ে খেলা শুরু করেছিল। তার পর শুরুতে শেষ স্বীকৃত ব্যাটার জাকের আলীকে হারায় বাংলাদেশ। আগের দিন মুমিনুল হকের কনকাশন বদলি হিসেবে খেলতে নামা জাকের প্রথম ওভারেই জোমেল ওয়ারিকানের বলে প্রথম স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন। ৩৪ বলে ২২ রান করেন তিনি।

এরপর ওয়ারিকানের শিকার হন হাসান মাহমুদ। ৩১ বলে ৮ রান করা এই পেসার এলবিডাব্লিউ হয়ে ফেরেন। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ একইভাবে তাইজুল ইসলামকে ফিরিয়ে বাংলাদেশের নবম উইকেট তুলে নেন। তাইজুলের ব্যাট থেকে আসে ১৬ বলে ৮ রান।

তবে একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান নাঈম। ছোট ছোট জুটি গড়ে দলের সংগ্রহ বাড়ানোর পাশাপাশি নিজের ইনিংসটিও বড় করেন তিনি। অবশ্য দুবার জীবন পেয়েছেন এই ব্যাটার। ২১ ও ২৯ রানে তার ক্যাচ ছাড়েন ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডাররা। সেই সুযোগ কাজে লাগিয়ে টেস্টে নিজের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ গড়েছেন নাঈম।

তার পর বৃষ্টি নামলে কিছুক্ষণ বন্ধও থাকে খেলা। বৃষ্টি বিরতির পর খেলা শুরু হলে ২.৪ ওভারের মতো টিকতে পারে বাংলাদেশ। নাঈম হাসান এই সময় লিড বাড়িয়ে নিতে অবদান রাখেন। শেষ পর্যন্ত অবশ্য চেজের বলে বিশপকে ক্যাচ দিয়ে ফেরেন। 

ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে ৫ উইকেট নেন রোস্টন চেজ। ৬৩ রানে ৪টি নেন জোমেল ওয়ারিকান। একটি নিয়েছেন শামার জোসেফ। 

 

/এফআইআর/
সম্পর্কিত
১৪২ রানেই শেষ বাংলাদেশের ইনিংস
২০০ রান হলে খুবই ভালো হবে: নাঈম
৭৯ রানে ৬ উইকেট হারিয়ে দিন শেষ করলো বাংলাদেশ
সর্বশেষ খবর
রাশিয়ার পাশে দাঁড়াতে নারাজ পশ্চিমারা, বাতিল জি২০-এর ‘ফ্যামিলি ফটো’
রাশিয়ার পাশে দাঁড়াতে নারাজ পশ্চিমারা, বাতিল জি২০-এর ‘ফ্যামিলি ফটো’
বিটিভিতে নতুন অনুষ্ঠান ‘কিংবদন্তির সান্নিধ্যে’
বিটিভিতে নতুন অনুষ্ঠান ‘কিংবদন্তির সান্নিধ্যে’
বড় পাতার ফিডল লিফ ফিগে সাজুক ঘর, জানুন যত্নের কৌশল
বড় পাতার ফিডল লিফ ফিগে সাজুক ঘর, জানুন যত্নের কৌশল
শ্রমিক আন্দোলনের নামে একটি রাজনৈতিক মহল অস্থিতিশীলতা সৃষ্টি করছে: শ্রমমন্ত্রী 
শ্রমিক আন্দোলনের নামে একটি রাজনৈতিক মহল অস্থিতিশীলতা সৃষ্টি করছে: শ্রমমন্ত্রী 
সর্বাধিক পঠিত
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
রেলপথে যুক্ত হচ্ছে দুই মহাসাগরীয় করিডর
রেলপথে যুক্ত হচ্ছে দুই মহাসাগরীয় করিডর
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর