ঘুরে দাঁড়ালো বাংলাদেশ: হাসান মাহমুদের ৫ উইকেটে, মাঠের বাইরে সাদমান

স্পোর্টস ডেস্ক
০৬ নভেম্বর ২০২৬, ১১:৫৬ আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫৬

দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজ ৩০০ রানের কোটা পার করলেও সকালে ৪ উইকেট হারিয়ে ৮৭ রান সংগ্রহ করা সেশনটি নিঃসন্দেহে বাংলাদেশেরই ছিল। পেসার হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে ক্যারিবীয়দের বড় জুটি ভেঙে ম্যাচে ফেরে টাইগাররা। সেশনে ৫ উইকেট ঝুলিতে পুরে সফরকারীদের ওপর চাপ সৃষ্টি করেন হাসান।

আগের দিনের অপরাজিত শত রানে জুটি ভেঙে সকালে প্রথম আঘাত হানেন হাসান মাহমুদ। আমির জাঙ্গুকে ১৩৩ রানে বোল্ড করার পর ওভারের ঠিক পরের বলেই রস্টন চেজকে শূন্য রানে ফেরান তিনি। হ্যাটট্রিক বলে জাস্টিন গ্রিভস বেঁচে গেলেও হাসানের এই জোড়া ধাক্কা সকালের পুরো চিত্র বদলে দেয়। পিচের সুবিধা কাজে লাগিয়ে লাগাতার আক্রমণ চালিয়ে যাওয়া হাসান পরে জোশুয়া বিশপকে ২৩ রানে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন। অন্য প্রান্তে ম্যাচের প্রথম স্পিন উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ, যিনি ৫১ রান করা গ্রিভসকে সাজঘরে পাঠান।

তবে বাংলাদেশের এই সাফল্যের মাঝে উদযাপনের আনন্দে ছায়া ফেলে ওপেনার সাদমান ইসলামের ইনজুরি। সীমানায় বল কুড়াতে গিয়ে বা-পায়ের গোড়ালি মচকে মারাত্মক ব্যথায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় এবং এমআরআই স্ক্যানের জন্য হাসপাতালে পাঠানো হয়।

অন্যদিকের প্রতিরোধ গড়ে তোলে ওয়েস্ট ইন্ডিজের নিচের সারির ব্যাটাররা। আউট হওয়ার আগে বিশপের পাল্টা আক্রমণ এবং শেষ দিকে মেহেদীকে ছক্কা হাঁকিয়ে শামার জোসেফের দ্রুত রান তোলার ওপর ভর করে মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ৮ উইকেটে ৩২২ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।

/এএ/
সম্পর্কিত
এক বলে ২৮৬ রান! সত্যি নাকি রূপকথা?
দারুণ শুরুর পর হতাশায় প্রথম দিন শেষ বাংলাদেশের 
শুরুর ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ
সর্বশেষ খবর
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে সড়কে শিক্ষার্থীরা
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে সড়কে শিক্ষার্থীরা
দিল্লি থেকে কাশ্মীর ট্রেনের ফার্স্ট এসিতে! বিশেষ সুবিধা কী কী?
দিল্লি থেকে কাশ্মীর ট্রেনের ফার্স্ট এসিতে! বিশেষ সুবিধা কী কী?
এবার বিকল্প পথে রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের পঞ্চম চালান
এবার বিকল্প পথে রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের পঞ্চম চালান
ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব কার, জানা যাবে রবিবার
ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব কার, জানা যাবে রবিবার
সর্বাধিক পঠিত
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
১০ হাজার টাকায় ভাড়া দেওয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার
১০ হাজার টাকায় ভাড়া দেওয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার
এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ
এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ
ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে একসঙ্গে টিসি
ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে একসঙ্গে টিসি
এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ
এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ