সবজির বাজার চড়া, বেড়েছে ডিমের দামও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২৬, ১৬:৫৪ আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১৬:৫৪

শীতের সবজি আসতে শুরু করলেও বাজারে স্বস্তি ফিরছে না। বেশির ভাগ সবজিই বিক্রি হচ্ছে ৮০ টাকার ওপরে। বিক্রেতারা বলছেন, সাম্প্রতিক বৃষ্টিতে ফসলের ক্ষতি ও সরবরাহে বিঘ্ন ঘটায় বেড়েছে সবজির দাম। অন্যদিকে, গত সপ্তাহের তুলনায় মুরগি ও হাঁসের ডিমের দাম বেড়েছে। তবে কিছুটা কমেছে মুরগির মাংসের দাম। এ ছাড়া দেশি রসুনের দাম বাড়লেও কমেছে চায়না আদা ও রসুনের দাম। সব মিলিয়ে নিত্যপণ্যের বাজারে ক্রেতাদের জন্য স্বস্তির খবর কম, বরং বাড়তি দামের চাপই বেশি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর মিরপুর ১ নম্বরের কাঁচাবাজারে সরেজমিন ঘুরে এমন চিত্র দেখা যায়। 

এখনও সবজির বাজার চড়া

বাজারে প্রতি কেজি দেশি টমেটো ১৫০ টাকা, ভারতীয় টমেটো ১৮০ টাকা, কাঁচা টমেটো ৮০ টাকা, দেশি গাজর ১০০ টাকা, চায়না গাজর ১৪০ টাকা, দেশি নতুন আলু ১৪০ টাকা এবং ভারতীয় নতুন আলু ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি কেজি লম্বা বেগুন ৮০ টাকা, সাদা গোল বেগুন ১০০ টাকা এবং কালো গোল বেগুন ১২০ টাকায় বিক্রি হচ্ছে। শিম (মানভেদে) ১০০-১২০ টাকা, দেশি শসা ১০০ টাকা, উচ্ছে ১১০ টাকা, করলা ১০০ টাকা, কাঁকরোল ১৬০ টাকা, ঢ্যাঁড়স ৮০-১০০ টাকা, হাইব্রিড পটল ৭০ টাকা, দেশি পটল ১০০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, ধুন্দল ৮০ টাকা, ঝিঙা ৮০ টাকা, বরবটি ১০০ টাকা, কচুর লতি ৮০ টাকা, মূলা ৫০ টাকা, কচুরমুখী ১০০ টাকা, এবং শালগম ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে, প্রতি কেজি কাঁচা মরিচ ৮০-১০০ টাকা, ধনেপাতা ১৬০ টাকা, হাইব্রিড শসা ৭০ টাকা, পেঁপে ৪০ টাকা এবং মিষ্টি কুমড়া ৫০ টাকায় বিক্রি হচ্ছে। মানভেদে প্রতিটি লাউ ৮০ টাকা, চালকুমড়া ৬০ টাকা, ফুলকপি ৬০ টাকা এবং বাঁধাকপি ৬০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি হালি কাঁচা কলা ৫০ টাকা এবং লেবু ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

সবজির দাম বেড়ে যাওয়া নিয়ে সবজি বিক্রেতা মো. শাহ আলম বলেন, বৃষ্টি হওয়াতে সবজির দাম একটু বেড়েছে। তবে এটা কমে যাবে। ফসলে অনেক ক্ষতি হয়েছে বৃষ্টিতে। তাই এখন এমন দাম।

আরেক বিক্রেতা মো. সোহেল বলেন, এখন দাম কম থাকার কথা, কারণ শীতের সবজি চলে এসেছে। কিন্তু বৃষ্টি ঝামেলা করে ফেলেছে। মাল পচে গিয়েছে অনেক। আমরা ১৩০টা ফুলকপি এনেছিলাম। এরমধ্যে ২০টাই পচে গেছে। এখন আমরা কী করবো। ওগুলোর দাম আমাদের উঠাতে হবে। তাই দাম বাড়তি আছে। শুধু ফুলকপি না। সব সবজিরই একই অবস্থা। তবে কিছুদিন পরে এটা কমে যাবে আবার।

এদিকে বাজার করতে আসা সাইদুর রহমান বলেন, সবজির দামতো কমেই না, উল্টা বাড়ে। এখন বাজার করতে আসলে বুঝি না কী কিনবো আর কী কিনবো না। কারণ সবকিছুর দামই বেশি। আমার মনে হয়, আমার মতো যারা নির্দিষ্ট ইনকামের মানুষ আছে তাদের সবারই একই অবস্থা। বাজারে কিছু ধরতে গেলেই অটোমেটিক মাথায় চলে আসে, পকেটে কত টাকা আছে।

দেশি রসুনের দাম বেড়েছে, কমেছে চায়না আদা ও রসুনের

আজকের বাজারে ক্রস জাতের পেঁয়াজ আকার ও মানভেদে ৫০ টাকা এবং দেশি পেঁয়াজ ৫৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। লাল ও সাদা আলুর দাম কেজিপ্রতি ২৫ টাকা। বগুড়ার আলু বিক্রি হচ্ছে ৫০ টাকায়। অন্যদিকে, দেশি রসুন ১১০-১২০ টাকা, চায়না রসুন ১৫০-১৬০ টাকা এবং চায়না আদা ১২০-১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

দেখা গেছে, আজকের বাজারে দেশি রসুনের দাম বেড়েছে প্রতি কেজিতে ১০ থেকে ২০ টাকা। অপরদিকে চায়না রসুনের দাম কমেছে কেজি প্রতি ১০ থেকে ২০ টাকা। আর চায়না আদার দাম কমেছে ২০ থেকে ৩০ টাকা।

ডিমের দাম বেড়েছে, কমেছে মুরগির

আজকের বাজারে সব ধরনের ডিমের দাম বেড়েছে। মুরগির লাল ও সাদা ডিমের দাম ডজনে বেড়েছে ৫ থেকে ১০ টাকা এবং হাঁসের ডিমের দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। অপরদিকে দেশি মুরগি বাদে সব ধরনের মুরগির মাংসের দাম কমেছে কেজিতে ৭ থেকে ২০ টাকা পর্যন্ত। 

আজকের বাজারে মুরগির প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১২৫-১৩০ টাকা এবং সাদা ডিম ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া হাঁসের ডিম বিক্রি হচ্ছে ডজনপ্রতি ২০০-২১০ টাকা।

অন্যদিকে, প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৬০-১৭০ টাকা, কক মুরগি ২৮০-৩০০ টাকা, লেয়ার মুরগি ২৮৭-২৯০ টাকা এবং দেশি মুরগি ৬২০-৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংসের দাম কেজিপ্রতি ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২৫০ টাকা।

এদিকে, মাছের বাজারেও রয়েছে দামের ভিন্নতা। আকার ও ওজন অনুযায়ী প্রতি কেজি ইলিশ মাছ ১০০০-২৬০০ টাকা, রুই মাছ ৪০০-৭০০ টাকা এবং কাতল মাছ ৩৫০-৬০০ টাকায় বিক্রি হচ্ছে। কালিবাউশ মাছ ৫০০-৮০০ টাকা, চিংড়ি মাছ ৭০০-১৬০০ টাকা, কাঁচকি মাছ ৫০০-৬০০ টাকা এবং কৈ মাছ বিক্রি হচ্ছে ২২০-২৫০ টাকা কেজি দরে।

এ ছাড়া প্রতি কেজি পাবদা মাছ ৪০০-৬০০ টাকা, বাতাসি মাছ ১৪০০-১৬০০ টাকা, কাজলি মাছ ১২০০-১৬০০ টাকা, শিং মাছ ৪০০-১২০০ টাকা, টেংরা মাছ ৬০০-১০০০ টাকা, মেনি মাছ ৫০০-৮০০ টাকা, বোয়াল মাছ ৬০০-১২০০ টাকা এবং রূপচাঁদা মাছ ১২০০-১৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

অপরিবর্তিত মুদিপণ্যের বাজার

আজকে বাজারে মুদি দোকানের পণ্যের দামে কোনও পরিবর্তন আসেনি। এখনও নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি হচ্ছে উচ্চ দামেই। তবে প্রতি কেজিতে লবঙ্গের দাম ১৫০ টাকা এবং জিরার দাম ১৪০ টাকা বেড়েছে।

আজ প্রতি কেজি প্যাকেটজাত পোলাওয়ের চাল ২৩০ টাকা এবং খোলা পোলাওয়ের চাল মানভেদে ১৬০ থেকে ১৬৫-১৮০ টাকায় বিক্রি হচ্ছে। ছোট মসুর ডাল প্রতি কেজি ১৪০ থেকে ১৫০ টাকা, মোটা মসুর ডাল ৯০ টাকা, বড় মুগ ডাল ১৪০ টাকা, ছোট মুগ ডাল ১৭০ টাকা, খেসারির ডাল ৮৫ টাকা, বুটের ডাল ১২০ টাকা, ছোলা ১২০ টাকা এবং মাষকলাইয়ের ডাল ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা। খোলা সয়াবিন তেল প্রতি কেজি ২০৫ টাকা এবং খোলা সরিষার তেল প্রতি লিটার ২২০ টাকায় বিক্রি হচ্ছে। কৌটাজাত ও খোলা ঘি প্রতি কেজি ১ হাজার ৪০০ টাকা, প্যাকেটজাত ও খোলা চিনি ১১০ টাকা কেজি, দুই কেজির প্যাকেট ময়দা ১৭০ টাকা এবং দুই কেজির প্যাকেট আটা ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

মসলার মধ্যে প্রতি কেজি এলাচ ৫ হাজার ৪০০ টাকা, দারুচিনি ৫০০ টাকা, লবঙ্গ ১৫৫০টাকা, সাদা গোলমরিচ ১ হাজার ৩০০ টাকা, কালো গোলমরিচ ১ হাজার ৩০০ টাকা, জিরা ৬৪০ টাকা, কাজুবাদাম ১ হাজার ৪০০ টাকা এবং কাঠবাদাম ১৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

/এএজে/আরকে/
সম্পর্কিত
বাজারে ৯ মাসে ১০ হাজার অভিযান: তবু স্বস্তি নেই কেন
এবার গ্রামে ‘কৃষকদের কোল্ডস্টোরেজ’, সংরক্ষণ হচ্ছে মসলা-ফল-সবজি
সবজির দাম কেজিতে বেড়েছে ২০-৫০ টাকা 
সর্বশেষ খবর
চলন্ত মোটরসাইকেল থেকে এক হাতে ক্যাচ, পেলেন ১০ হাজার রুপি পুরস্কার!
চলন্ত মোটরসাইকেল থেকে এক হাতে ক্যাচ, পেলেন ১০ হাজার রুপি পুরস্কার!
নারায়ণগঞ্জের সাত খুন মামলার আপিল শুনানি ফের ৮ ডিসেম্বর
নারায়ণগঞ্জের সাত খুন মামলার আপিল শুনানি ফের ৮ ডিসেম্বর
পাকিস্তানি সিরিজ নিয়ে নেটফ্লিক্সকে কড়া বার্তা
পাকিস্তানি সিরিজ নিয়ে নেটফ্লিক্সকে কড়া বার্তা
খুলনায় হত্যাকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াতের উদ্বেগ
খুলনায় হত্যাকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াতের উদ্বেগ
সর্বাধিক পঠিত
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
এক উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ছেয়ে গেছে শেখ হাসিনা ফেরার পোস্টারে
এক উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ছেয়ে গেছে শেখ হাসিনা ফেরার পোস্টারে
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ার বিএনপি নেতা বহিষ্কার
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ার বিএনপি নেতা বহিষ্কার