ইমতিয়াজের সেঞ্চুরিতে প্রাইম দোলেশ্বরের জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০১৬, ১৬:৩০আপডেট : ২২ এপ্রিল ২০১৬, ১৮:৩৮

ইমতিয়াজের সেঞ্চুরিতে প্রাইম দোলেশ্বরের জয় প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নবাগত দল ক্রিকেট কোচিং স্কুলকে (সিসিএস) উড়িয়ে দিয়ে আসরের প্রথম জয় তুলে নিয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। শুক্রবার তারা ইমতিয়াজ হোসেনের সেঞ্চুরিতে সিসিএসকে ৮ উইকেটে হারিয়েছে।

বিকেএসপিতে টসে জিতে সিসিএস ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। দলের সিনিয়র খেলোয়াড়রা সবাই ব্যর্থ হন রান তুলতে। সম্প্রতি যুব দলে খেলে আসা ৬ জন ক্রিকেটার রয়েছে সিসিএসে। তাদের মধ্যে তিন ক্রিকেটারই প্রায় সবটুকু সংগ্রহ করেছেন।

দলের হয়ে সর্বোচ্চ রান আসে পিনাক ঘোষের ব্যাট থেকে। তিনি ৫৫ বলে ৩৫ রান করেন। এছাড়া সাঈদ সরকার ৩৪, মোহাম্মদ সাইফউদ্দিন ৩১ রান করেন। তরুণ এই তিন ব্যাটসম্যানের ছোট ছোট ইনিংসে ৪৯.২ ওভারে ১৭৭ রানে অল-আউট হয় ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস)। প্রাইম দোলেশ্বরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি করে উইকেট নিয়েছেন আল আমিন হোসেন ও রেজাউল করিম। 
আরও পড়ুন: গায়কের ভূমিকায় মাশরাফি-তাসকিন

১৭৮ রানের জবাবে খেলতে নেমে ইমিতিয়াজ হোসেনের সেঞ্চুরি (১০০) ও রনি তালুকদারের ৪৭ রানের ওপর ভর করে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় প্রাইম দোলেশ্বর। ২৮ বল বাকি থাকতেই ৮ উইকেটের জয় তুলে নেয় তারা। তিন নম্বরে নেমে রকিবুল হাসান ২৭ রানে অপরাজিত থাকেন।

ইমতিয়াজ ১৪০ বলে ১২টি চারের সাহায্যে তার ইনিংসটি সাজিয়েছেন। টুর্নামেন্টের দ্বিতীয় সেঞ্চুরি এটি। শুক্রবার সকালেই প্রিমিয়ার লিগ অভিষেকে সেঞ্চুরি করেছেন মেহেদী হাসান। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংকের বিপক্ষে তিন নম্বরে ব্যাট করতে নেমে ১০৩ রান করেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে খেলা এই ব্যাটসম্যান। সিসিএসের বোলারদের মধ্যে সাইফ হাসান ও সাইফউদ্দিন একটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম