বন্ধুর বাজিতে জিতেছিলেন মুস্তাফিজ

আসাদুজ্জামান সরদার, সাতক্ষীরা
২৪ এপ্রিল ২০১৬, ১৯:৫৭আপডেট : ২৪ এপ্রিল ২০১৬, ২০:৩২

নিজের বাড়িতে বন্ধু হাফিজের সঙ্গে মুস্তাফিজ যে বিড়াল শিকারি তার নাকি গোঁফ দেখলেই বোঝা যায়। তেমনি একবছর আগে মুস্তাফিজ‌‌‌ুর রহমানকে দেখে বোঝা গিয়েছিল এ ছেলে একদিন বিশ্ব ক্রিকেট মাতিয়ে রাখবে। গতবছর এই দিনে পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে নজর কেড়েছিলেন সাতক্ষীরার কৃতি সন্তান মুস্তাফিজ। এরপর তাকে আর পিছু ফিরে তাকাতে হয়নি।

অথচ নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচে শহীদ আফ্রিদি ও মোহাম্মদ হাফিজের উইকেটটি মুস্তাফিজ নিয়েছিলেন তার এক ঘনিষ্ঠ বন্ধুকে দেওয়া কথা রাখতেই! তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হাফিজ বাংলা ট্রিবিউনকে বলেন, 'জাতীয় দলে সুযোগ পেয়ে মুস্তাফিজ আমাকে ফোন করেছিল। বলেছিল, দোস্ত আমি জাতীয় দলে ডাক পেয়েছি। তখন আমি বলেছিলাম, তুই যদি আফ্রিদির ও হাফিজের উইকেট নিতে পারিস তবে যা খেতে চাস তাই খাওয়াবো। মুস্তাফিজ কথা দিয়েছিল। শেষ পর্যন্ত কথা রেখেছে সে।' নিজের কথা রেখেছিলেন হাফিজও। প্রিয় বন্ধু মুস্তাফিজকে রসমালাই ও দই খাইয়েছিলেন।

আবেগ-আপ্লুত হাফিজ বলেন, 'আইপিএলেও সত্যি অসাধারণ বল করেছে মুস্তাফিজ। বন্ধুর এই অর্জনে আমি খুব খুশি। সারাবিশ্ব আমার বন্ধুকে নিয়ে আলোচনা করছে এর চেয়ে বড় কী হতে পারে। সে আরও ভালো খেলা উপহার দিক এটাই আমার চাওয়া।'

মুস্তাফিজের ক্রিকেট গুরু আলতাফ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, 'আমার ছাত্র আইপিএল-এর মতো আসরে খেলছে এর চেয়ে বড় পাওয়া কী আছে। ঢাকায় যাওয়ার আগে আমার সঙ্গে দেখা করতে এসেছিল। তখন বলেছিলাম, আইপিএল তোমার সেরা খেলাটা দেওয়ার চেষ্টা করো।' গুরুর কথা রেখে সেরাটাই দিচ্ছেন মুস্তাফিজ।

/এমআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী