সুষ্ঠুভাবে শেষ হয়েছে বাফুফের এজিএম, ভোটগ্রহণ চলছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০১৬, ১৪:২৩আপডেট : ৩০ এপ্রিল ২০১৬, ১৪:৪৫

সুষ্ঠুভাবে শেষ হয়েছে বাফুফের এজিএম সুষ্ঠুভাবে শেষ হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা (এজিএম)। শনিবার বেলা ১১ টায় শুরু হয়ে ১টায় শেষ হয় কাজী সালাহউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভা।
সভার আলোচ্যসূচিতে ছিল গত বছরের অডিট রিপোর্টের অনুমোদন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল বিগত ২০১১ সালের ৬ সেপ্টেম্বর আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচ আয়োজন উপলক্ষে আইএফআইসি’র কাছে বকেয়া আট কোটি টাকা দেনার বিষয়টি। আর সেই দেনার দায়িত্ব কাজী সালাহউদ্দীনের নেতৃত্বাধীন এই কমিটি নিয়েছে বলে জানিয়েছেন বাফুফে সদস্য বিজন বড়ুয়া।
এছাড়া বাফুফের আরেক কার্যনির্বাহী কমিটির সদস্য হারুনুর রশিদ এ প্রসঙ্গে বলেন, ‘এএফসি কর্তৃক বাফুফেকে দেওয়া বিভিন্ন ফান্ডের ব্যাপারে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের সভাপতি মঞ্জুর কাদের যে বক্তব্য দিয়েছেন তা সত্য নয়।’

উল্লেখ্য, ২০১২ সালের নির্বাচনের পর প্রতি বছর বার্ষিক সাধারণ সভা আয়োজনের ঘোষণা দিয়েছিলেন কাজী সালাহউদ্দীন। কিন্তু প্রতি বছর এজিএম না হওয়ায় এ ব্যাপারে দুঃখ প্রকাশ করা হয় আজকের সভায়।

এদিকে দুপুর ২টায় বাফুফে নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের