প্লাতিনির নিষেধাজ্ঞা কমলো আরও দুই বছর

স্পোর্টস ডেস্ক
০৯ মে ২০১৬, ১৭:৪৩আপডেট : ০৯ মে ২০১৬, ১৭:৪৬

মিশেল প্লাতিনি ফুটবলের সকল কার্যক্রম থেকে ছয় বছর নিষেধাজ্ঞায় থাকা মিশেল প্লাতিনির বহিষ্কারাদেশের মেয়াদ আরও দুই বছর কমে চার বছর হলো। সোমবার কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস ফ্রান্সের সাবেক এ তারকার শাস্তি কমিয়েছে।

এর আগে দুর্নীতি ও ঘুষ কেলেঙ্কারির অভিযোগে ফিফা এথিক্স কমিটি প্লাতিনি ও সেপ ব্লাটারকে আট বছরের জন্য নিষিদ্ধ করেছিলো। তবে পরবর্তীতে প্লাতিনির সাজা দুই বছর কমে ছয় বছর হয়। এবার আরও দুই বছর সাজা কমে গিয়েছে।

ক্রীড়া বিষয়ক সর্বোচ্চ আদালতের এই রায়ের পরে মিশেল প্লাতিনির আইনজীবী বলেন, উয়েফার পরবর্তী কংগ্রেসে প্লাতিনি পদত্যাগ করবেন। কোর্ট অব আরবিট্রেশনের রায়ে প্লাতিনি গভীরভাবে হতাশ এবং এটিকে অবিচার মনে করছেন তিনি। 

প্লাতিনি ও সাবেক ফিফা সভাপতি সেপ ব্লাটারের বিরুদ্ধে অনৈতিকভাবে দুই মিলিয়ন সুইস ফ্রা লেনদেনের অভিযোগ প্রমাণিত হয়। ২০১১ সালে প্লাতিনি, ব্লাটার থেকে এই পরিমাণ অর্থ নেন ১৯৯৮ থেকে ২০০২ পর্যন্ত তার উপদেষ্টা হিসেবে কাজ করার বিনিময়ে। এই বিষয়ে তাদের মধ্যে ‘মৌখিক’ চুক্তি হয়েছিল বলে দাবি করেন দুইজন।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের