অলিম্পিকে নেই রোনালদো-রদ্রিগেজ

স্পোর্টস ডেস্ক
২০ মে ২০১৬, ১৪:৫৮আপডেট : ২০ মে ২০১৬, ১৫:০৩

রোনালদো-রদ্রিগেজ আসন্ন অলিম্পিকে খেলার যোগ্যতা থাকা সত্ত্বেও খেলা হচ্ছে না রিয়ালের পর্তুগিজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো ও কলম্বিয়া মিডফিল্ডার হামেস রদ্রিগেজের। মূলত ইউরোর কথা ভেবে পর্তুগাল ও কোপা আমেরিকার কথা ভেবে কলম্বিয়া এমন সিদ্ধান্ত নিচ্ছে।  
আগস্টে ব্রাজিলে অনুষ্ঠিত হবে অলিম্পিক। কিন্তু ইউরো ও কোপা আমেরিকার খেলাকে প্রাধান্য দিতেই এই দুই তারকাকে অলিম্পিকে রাখা হচ্ছে না।
পর্তুগালের অলিম্পিক টিম কোচ রুই জর্জে বলেন, ‘২৩ বছর বয়সের বেশি তিন ফুটবলারের পাওয়াটা নিশ্চিত নয়। তবে আমার মনে হয় ক্রিস্টিয়ানো রোনালদোকে পাচ্ছি না।’

রদ্রিগেজের ব্যাপারে কলম্বিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি র‌্যামন জেসুরুন বলেন, ‘রদ্রিগেজ ইতোমধ্যেই কোচদের সঙ্গে কথা বলেছে। কোপা আমেরিকার কথা মাথায় রেখেই এ সিদ্ধান্ত নিতে হচ্ছে। কারণ দুই টুর্নামেন্টে যাওয়াটা তার জন্য কষ্টসাধ্যই।’

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের