মেসির পজিশনে খেলব চিন্তাই করিনি: সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক
২০ মে ২০১৬, ১৮:২৭আপডেট : ২০ মে ২০১৬, ১৮:৩১

সুয়ারেজ-মেসি আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি বার্সেলোনার প্রাণ। তাকে ঘিরেই আবর্তিত হয় খেলার মাঠে বার্সার পরিকল্পনা। অথচ তাকে সরিয়ে মূল স্ট্রাইকারের জায়গা করে নিয়েছেন উরুগুয়ের তারকা লুইস সুয়ারেস। মেসি এখন অনেকটা প্লে-মেকারের ভূমিকায়। তবে, কাতালান দলটিতে নাম লেখানোর সময়ও এমন চিন্তা মাথায়ও আনতে পারেননি বলে জানান সুয়ারেজ।

সুয়ারেজ বলেন, 'আমি মেসির পজিশনে খেলার কথা কখনও কল্পনা করিনি। এমনকি ক্লাবে যোগ দেওয়ার সময়ও আমি এটা নিয়ে ভাবিনি। কারণ, লিও ওই পজিশনে অনেকদিন থেকে খেলে আসছে। আর আমি যখন তাদের সঙ্গে যোগ দিলাম তখন একটাই চিন্তা ছিল, আমাকে তারা কোথায় খেলাবে?'

মেসির সঙ্গে ভালো সম্পর্কের কথা জানিয়ে সুয়ারেজ বলেন, 'লিওর সঙ্গে আমার সম্পর্কটি মাঠ এবং মাঠের বাইরে সত্যিই দারুণ। কিছু সময় স্ট্রাইকাররা খুবই রেগে উঠেন যখন তারা দলের প্রধান তারকা হতে পারেন না। কিন্তু, সত্যি বলছি মেসি আর আমার মাঝে এমন কোনও ঈর্ষা নেই। মিথ্যে কোনও অভিনয় নেই আমাদের মধ্যে। এটা আসলেই খাঁটি বন্ধুত্ব। যেখানে হিংসার কোনও স্থান নেই।'

তবে এখনও মেসিকেই দলের সেরা তারকা মনে করেন সুয়ারেজ। তিনি বলেন, 'আমার বাচ্চাদের সব সময়ই বলে আসছি, আমি বিশ্বের সেরা একজন ফুটবলারের পাশে খেলি। ফুটবলের ইতিহাসে মেসিই সেরা স্ট্রাইকার। আর তার পাশে খেলার সুযোগ আমার জন্য বিশেষ সম্মানের।'

২০১৪ সালে ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিভারপুল ছেড়ে বার্সায় নাম লেখান সুয়ারেজ। কথিত যে, মেসির ডাকে সাড়া দিয়ে ইংলিশ দলটি ছেড়ে স্পেনে পাড়ি জমান তিনি।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী