ইরাকে ফের রিয়াল সমর্থকদের ওপর আইএস-এর হামলা, নিহত ১২

স্পোর্টস ডেস্ক
৩০ মে ২০১৬, ১৫:৫২আপডেট : ৩০ মে ২০১৬, ১৫:৫৭

ইরাকে ফের রিয়াল সমর্থকদের ওপর আইএস-এর হামলা, নিহত ১২ ইরাকের বালাদ শহরে কয়েকদিন আগে রিয়াল মাদ্রিদ সমর্থকদের ওপর হামলা চালিয়েছিল ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা। ওই হামলায় নিহত হয়েছিলেন ১৪ জন রিয়াল সমর্থক। চ্যাম্পিয়ন্স লিগ জিতে শিরোপাটি তাদের প্রতি উৎসর্গ করেছিলেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনা পেরেজ।

ওই হামলার ক্ষত কাট না কাটতেই আবারও আইএস-এর হামলার শিকার হলেন ইরাকের রিয়াল সমর্থকরা। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলা দেখার সময় বাকুদা শহরে বন্দুকধারীর হামলায় নিহত হয়েছেন ১২ রিয়াল সমর্থক।

বাগদাদ থেকে ৪০ কিলোমিটার দূরে বাকুদা শহরে চার জন বন্দুকধারী এ হামলা চালায়। বাকুবার ওই ক্যাফেতে রিয়াল-অ্যাটলেটিকোর ম্যাচ দেখতে জড়ো হয়েছিলেন মূলত রিয়ালের একটি সমর্থকগোষ্ঠী। নির্ধারিত সময় তখন শেষ। যোগ করা সময়ও ফুরিয়ে আসছে। টাইব্রেকারের জন্য অপেক্ষা। তার আগেই হঠাৎ ক্যাফেতে নির্বিচারে গুলিবর্ষণ। প্রিয় দলের খেলা দেখতে দেখতে সে গুলিতেই প্রাণ হারালেন ১২ জন।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের