বাঁচা-মরার লড়াইয়েও সুয়ারেজকে পাচ্ছে না উরুগুয়ে

স্পোর্টস ডেস্ক
০৯ জুন ২০১৬, ১৫:২৭আপডেট : ০৯ জুন ২০১৬, ১৫:৩৫

শতবর্ষী কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচেই মেক্সিকোর কাছে ৩-১ গোলে হারের লজ্জায় ডোবে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। কোয়ার্টার ফাইনালের দৌড়ে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের! কিন্তু ভেনেজুয়েলার বিপক্ষে বাঁচা-মরার ম্যাচটিতেও খেলতে পারছেন না দলের সেরা তারকা লুইস সুয়ারেজ। পেনিসেলভেনিয়ার ফিলাডেলফিয়ায় লিনকন ফিন্যান্সিয়াল স্টেডিয়ামে শুক্রবার ভোর ৫টায় ভেনেজুয়েলার মুখোমুখি হবে উরুগুয়ে।

অনুশীলনে সুয়ারেজ

মেক্সিকোর পর ভেনেজুয়েলার বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচেও দর্শক ভূমিকায় থাকতে হচ্ছে সুয়ারেজকে। এখনও ম্যাচ খেলার মতো ফিটনেস ঘাটতিতে ভুগছেন ২৯ বছর বয়সী এ ফরোয়ার্ড। গত ২৩ মে বার্সেলোনার হয়ে সেভিয়ার বিপক্ষে কোপা দেল রের ফাইনালে ইনজুরি আক্রান্ত হয়েছিলেন উরুগুইয়ান তারকা। এরপর থেকেই তিনি খেলার বাইরে।

উরুগুয়ে কোচ অস্কার তাবারেজ বলেন, ‘সুয়ারেজ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছে। ইনজুরি আক্রান্তের পর ১৭ দিন হয়ে গেছে। এখনও তার পুনর্বাসনের দিকটি সম্পন্ন হয়নি। যতক্ষণ পর্যন্ত সে সম্পূর্ণ ফিট না হবে তাকে মাঠে নামানোর ঝুঁকি নেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘কোপার এ আসরটি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু বিশ্বকাপ বাছাইপর্বকে আমরা অধিক গুরুত্বের সঙ্গে দেখছি। যেটা সবার আগে প্রাধান্য পাবে। আর দলে সুয়ারেজের অবদান বরাবরের মতোই খুবই গুরুত্ব বহন করে।’

‘সি’ গ্রুপের অপর ম্যাচে সকাল ৮টায় মেক্সিকোর মুখোমুখি হবে জ্যামাইকা। পয়েন্ট টেবিলে এক ম্যাচ শেষে পূর্ণ পয়েন্টে শীর্ষে মেক্সিকো। গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুইয়ে ভেনেজুয়েলা।

/এমআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি