রূপকথার জন্ম দিয়ে ইউরোর শেষ ষোলোতে আইসল্যান্ড

স্পোর্টস ডেস্ক
২৩ জুন ২০১৬, ০০:১৪আপডেট : ২৩ জুন ২০১৬, ০০:২২

এই প্রথমবারের মতো কোনও বৈশ্বিক টুর্নামেন্টে অংশ নিয়েছে আইসল্যান্ড। প্রথমবার ইউরোতে অংশ নিয়েই বাজিমাত করেছে দলটি। গ্রুপপর্বে প্রথম ম্যাচে পর্তুগালকে রুখে দেয় তারা। দ্বিতীয় ম্যাচে ড্র করে হাঙ্গেরির বিপক্ষে। আজ রাতে তৃতীয় ম্যাচে অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ 'এফ' থেকে রানার্স-আপ হয়ে ইউরোর শেষ ষোলো নিশ্চিত করে আইসল্যান্ড। গ্রুপের তৃতীয় দল হিসেবে শেষ ষোলোতে উঠেছে রোনালদোর পর্তুগাল। অন্যদিক গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে হাঙ্গেরি। আইসল্যান্ডের উল্লাস

তিন ম্যাচে দুই ড্র ও এক হারে আইসল্যান্ডের সংগ্রহ ৫ পয়েন্ট। হাঙ্গেরির সংগ্রহ ৫ পয়েন্ট হলেও গোল গড়ে এগিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন তারা। অন্যদিকে টানা তিন ম্যাচ ড্র করেও তৃতীয় দল হেসেব শেষ ষোলোতে উঠেছে পর্তুগাল।

অস্ট্রিয়ার বিপক্ষে খেলার ১৮ মিনিটে এগিয়ে যায় আইসল্যান্ড। আরনাসনের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন বোদভারসন। খেলার ৩৬ মিনিটে পেনাল্টি পায় অস্ট্রিয়া। তবে দ্রাগোভিচে সেটি থেকে গোল করতে ব্যর্থ হন। ফলে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ হারায় অস্ট্রিয়া।

খেলার ৬২ মিনিটে সমতায় ফেরে অস্ট্রিয়া। বায়ার্ন তারকা ডেভিড আলাবার পাস থেক গোল করে দলকে সমতায় ফেরান শারকে জিরো ফোরের মিডফিল্ডার আলেসান্দ্রো স্কুফ। খেলার ৯৪ মিনিটে গোল করে দলকে শেষ ষোলোতে তোলেন ট্রটসন।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী