আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সমালোচনায় মেসি

স্পোর্টস ডেস্ক
২৪ জুন ২০১৬, ১৫:০৯আপডেট : ২৪ জুন ২০১৬, ১৫:১২

Screenshot ফাইনালের বাকি মাত্র দুদিন কিন্তু তার আগেই আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) একহাত নিলেন মেসি। বৃহস্পতিবার হস্টনে প্লেন দেরি করে ছাড়ার কারণে এএফএ-এর সমালোচনা করেছেন এই বার্সা তারকা।

চিলির বিপক্ষে কোপার ফাইনালকে সামনে রেখে হস্টনেই দলের সঙ্গে অনুশীলন করেছেন মেসি। কিন্তু সেখান থেকে ফেরার সময়েই বাধলো বিপত্তি। দীর্ঘক্ষণ বসে থাকলেও প্লেন ছাড়েনি মেসিদের।

শেষ পর্যন্ত বিরক্ত হয়ে মেসি সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করে লেখেন, ‘আবারও প্লেন ছাড়ার অপেক্ষায় বসে আছি। এএফএ একটি দুর্যোগের নাম।’

মেসির এমন পোস্টেই নড়েচড়ে বসে এএফএ। তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় প্লেন দেরি করে ছাড়ার ব্যাখ্যা দেওয়া হয় তাদের পক্ষ থেকে। মূলত আবহাওয়া খারাপ দেখেই প্লেন দেরি করে ছাড়ে বলে দাবি তাদের। পরবর্তীতে কোপা আমেরিকার আর্জেন্টিনার সবকিছুর সময়সূচি নিয়মানুযায়ী চলবে বলেও জানায় আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন। 

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের