আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের সেন্ট্রাল এভিনিউতে অবস্থিত স্মৃতিসৌধ অবেলিস্ক। যেখানে ঐতিহ্যগতভাবে খেলাধুলার বিজয় উদযাপন করতে হাজির হন আর্জেন্টাইনরা। শনিবার সেখানেই হাজার হাজার আর্জেন্টাইন হাজির হলেন। তাবের দাবি, অবসর ভেঙে আবারও জাতীয় দলের জার্সি গায়ে মাঠ মাতাতে হবে লিওনেল মেসিকে।
ওই সমাবেশে যোগ দেন দিয়োগো ম্যারাডোনা ও আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাউরিসিও মাকরি। মাকরি বলেন, 'ফের বলছি, মেসি ঈশ্বরের দান। আমরা ভাগ্যবান আমাদের দেশে বিশ্বের সেরা ফুটবলার রয়েছে। আমি আশাবাদী মেসি জাতীয় দলের হয়ে খেলবে। ও আমাদের ছেড়ে যাবে না।'
ম্যারাডোনা বলেন, ‘মেসি আবারও জাতীয় দলে ফিরবে। কেননা দলে তাকে খুবই প্রয়োজন। বিশ্বচ্যাম্পিয়ন হতে রাশিয়া বিশ্বকাপে খেলবে সে। এমনটাই আমার বিশ্বাস।’
সেখানে উপস্থিত জনতার মুখে একটাই স্লোগান, ‘অভিমান ভেঙে ফিরো এসো মেসি। এই মুহূর্তে জাতীয় দলকে ছেড়ে দিও না। তোমার অবসরের সিদ্ধান্ত অপ্রত্যাশিত! সাদা-আকাশী জার্সিতে তোমাকে আবারও দেখতে চাই।’
/এমআর/






